প্রধান সূচি

Wednesday, July 1st, 2026

 

মঠবাড়িয়ায় অস্বাভাবিক মৃত্যুর হার বাড়ছে : দুই মাসে ১৯ জনের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় গত দুই মাসে হত্যা, আত্মহত্যা, বজ্রপাত মাটি ধ্বস বিদ্যুৎপৃষ্ট ও পানিতে ডুবে শিশুসহ ১৯ জন নারী-পুরুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।এরমধ্যে ২৪ মে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের ইউসুফ শরীফ ও একই দিনে টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের হত্যাকান্ড এবং ৩০ মে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে মাটি চাপায় রশিদ ব্যাপারী ও সাগর হাওলাদারের মৃত্যুতে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রশিদ ব্যাপারী ও সাগর হাওলাদার ম্যাগনেটিক পিলারের সন্ধানে মাটি খুঁড়তে গিয়ে নিহত হলেও তাৎক্ষণিকভাবে খুন হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে থানা পুলিশবিস্তারিত পড়ুন


পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ ও দিনমজুরদের মধ্যে ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।আজ বুধবার সকালে পিরোজপুর শহরে বড় মসজিদ মোড় এবং পুরাতন বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ ও রিক্সাচালক দিনমজুরদের মধ্যে কয়েক শতাধিক ছাতা বিতরণ করা হয়।এসময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, তীব্র রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ ও সাধারণ রিক্সাচালক দিনমজুরদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।এদিন শহরের ট্রাফিক পুলিশ, দিনমজুর ও রিক্সাচালকদের মাঝেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial