প্রধান সূচি

পিরোজপুর কন্ঠ

 

ইন্দুরকানীতে ম্যানেজিং কমিটির নির্বাচনে নিয়ে যুবলীগ নেতার তান্ডব

ইন্দুরকানীতে একটি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে হেরে পরাজিত প্রার্থী যুবলীগ নেতা মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। জানা যায়, বুধবার সকালে উপজেলার উত্তর-পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদ্রাসায় ক্লাস চলাকালীন সময়ে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পরাজিত প্রার্থী সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান তার দলবল সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শ্রেণি কক্ষের চেয়ার, টেবিল, বেঞ্চ সহ বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। হামলার সময় অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা ভয়ে পালিয়ে যায়। এসময় হামলাকারীরা মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র, ম্যানেজিং কমিটির খাতাপত্র, ছাত্র-ছাত্রী ওবিস্তারিত পড়ুন


খুলনা ও বরিশাল বিভাগের অনুর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নমেন্টের উদ্বোধন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজনে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিসিবি অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগীতার উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকালে  বাগেরহাট শেখ হেলাল স্টেডিয়ামে খুলনা ও বরিশাল বিভাগের ৪টি দলকে নিয়ে  অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগীতা শুরু হয়। সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে এই খেলার উদ্ধোধন ঘোষনা করেন। উদ্ভোধনী খেলায় খুলনা জেলা দল ও ঝালকাঠি জেলা দল অংশ গ্রহন করেছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখ হায়দার আলী বাবু, খোন্দকার আছিফ উদ্দিন রাখী, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক,  খুলনা জেলা দলের ম্যানেজারবিস্তারিত পড়ুন


বাগেরহাটে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অদ্ভুত আকৃতির এক কন্যা শিশুর জন্ম হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলার মানসা ইউনিয়নের বেসরকারি একটি ক্লিনিকে অপারেশনের মাধ্যমে এ শিশুটির জন্ম হয়। জন্ম নেয়া শিশুটি ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের হামিদ সরদার ও রেক্সনা বেগম দম্পত্তির। শিশুটির স্বজন ও স্থানীয় এলাকাবাসি জানান, হামিদ সরদারের স্ত্রী রেক্সনা বেগম এর প্রসব বেদনা উঠলে গত সোমবার তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে আজ দুপুরে অদ্ভুত আকৃতির এ কন্যা শিশুটির জন্ম নিলে মুহুর্তের মধ্যে তা এলাকায় ছড়িয়ে পরে। পরে এলাকার শত শত মানুষ শিশুটিকে দেখার জন্য ভীড় জমাতে থাকে। বর্তমানে শিশুটি মৌভোগবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সপ্তদ্বীপা’র আয়োজন গুণীজন সম্মাননা প্রদানের উদ্যোগ

পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের আয়োজনে গুণীজন সম্মাননা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ১৮ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় উপজেলার নতুন বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব অমিয় কুমার ঘোষ, প্রধান আলোচক থাকবেন সেন্ট্রাল ইউনির্ভাসিটি অব সাইন্স এন্ড টেকনোলজি ঢাকা প্রফেসর ড. সন্দীপক মল্লিক, বিশেষ অতিথি থাকবেন পাইকগাছা পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্যের বিভিন্ন বিষয় সহ সামাজিক কর্মকান্ডে বিশেষবিস্তারিত পড়ুন


পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের সাথে মতবিনিময় সভা

পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বিদেশগামী প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার বেলা ১১ টায় টিটিসি মিলনায়তনে এই অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল। মোঃ মাহামুদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বাদল বলেন মোটা অংকের বেতনের প্রলোাভন দেখিয়ে বিদেশ নিয়ে যায় দালালরা। এ সময় আপনারা সহায়তা চাইতে প্রশাসনের কাছে আসেন এর আগেই আপনাকে সচেতন হওয়া উচিত। আপনি যে দেশেই যান দক্ষতা এবং ভাষা রপ্ত করে যান। এ ক্ষেত্রে সহযোগিতার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রেবিস্তারিত পড়ুন


পিরোজপুর অর্থাভাবে থেমে আছে সেতুর কাজ ॥ দুর্ভোগে তিন গ্রামের মানুষ

পিরোজপুর পৌরসভার ধুপপাশা এলাকায় দামোদর নদীর ওপর নির্মানাধীন একটি লোহার সেতুর কাজ অর্থাভাবে প্রায় এক বছর ধরে থেমে আছে। স্থানীয়রা সেতুর লোহার কাঠামোর ওপর কাঠ দিয়ে সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করেছে। তবে সেতুর কাজ শেষ না হওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না। এতে ভোগান্তিতে পড়ছেন তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর পৌরসভার ধুপপাশা ও ছোট খলিসাখালী গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত দামোদর নদীর ওপর ৫০ ফুট দৈর্ঘের লোহার সেতুটি নির্মাণ করার জন্য এক বছর আগে কার্যাদেশ পান আব্দুর রব সিকদার নামের এক ঠিকাদার। ১৫ লাখ টাকাবিস্তারিত পড়ুন


এবার পেঁয়াজ শূণ্য মঠবাড়িয়া …

পিরোজপুর জেলা সদরের পর এবার জেলার মঠবাড়িয়া উপজেলা জুড়ে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। পেঁয়াজের দাম উর্ধ্বগতির লাগাম টেনে ধরতে প্রশাসনের বাজার মনিটরিংয়ের পর থেকে পৌর শহরসহ উপজেলার ১১টি ইউনিয়নের বাজারগুলো পেঁয়াজ শূণ্য হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধরণ মানুষ। জানা গেছে, সারাদেশে যখন পেঁয়াজের দাম মানুষের ক্রয় সীমার বাইরে তখন সরকারের বেধে দেয়া দামে পেঁয়াজ বিক্রির জন্য গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও পুলিশ প্রশাসন যৌথ অভিযান চালায়। এসময় ১৮০ টাকা দরের পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি করতে ব্যবসায়ীদের বাধ্য করে প্রশাসন। এতে ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিলেবিস্তারিত পড়ুন


এই শীতে করনীয়

জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে’। শীত কী শুধু শিশির নিয়ে আসে, কাঁধে করে ব্যাধি নিয়েও আসে! শীতে ঝুপ করে যেমন সন্ধ্যা আসে তার সঙ্গে রোগ-শোকও দ্রুত আসে। শীত তাড়াতে আর রোগ এড়াতে প্রস্তুতি নিন শীতের শুরুতে। শীতের সতর্কতা শীতে রোগজীবাণুগুলো দ্রুত ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনে। কীভাবে ছড়ায় এই জীবাণুগুলো? সংক্রমিত মানুষের হাত থেকে জীবাণুগুলো আটকে থাকে টেবিলে, টেলিভিশনের রিমোর্টে, কম্পিউটারের কি-বোর্ড কিংবা রিক্সার আসন কিংবা হুডে। কোনো সুস্থ মানুষ এসব জায়গায় হাত দিলে জীবাণু চলে আসে তার হাতে। তারপর হাত থেকে শরীরে এবং শেষে মুখে ঢুকলেইবিস্তারিত পড়ুন


প্রাক্তন ফুটবল খেলোয়ারকে আর্থিক অনুদান প্রদান

বাগেরহাটে ফুটবল কল্যাণ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাবেক ফুটবল খেলোয়ার আব্দুল হামিদকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে বাগেরহাট পৌরসভা কার্যালয়ে অসুস্থ সাবেক এ ফুটবল খেলোয়ার ও তার স্ত্রীর ফাতেমা বেগমের হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেন বাগেরহাট ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমান। এসময় সাবেক ফুটবলার অমিত রায়, সৈয়দ আলতাফ হোসেন টিপু, আব্দুর রহমান, হাদিউজ্জামান হাদিস, মতিউর রহমান পল্টন, বিপ্লব, মনির, বাপ্পি, সার্জেন্ট জলিল খান, তানভির হোসেন লিপনসহ প্রাক্তন ফুটবল খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। আর্থিক অনুদান প্রদানকালে পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, আব্দুল হামিদ তিনেবিস্তারিত পড়ুন


সভাপতি সাত্তার ॥ সম্পাদক নুর

পাইকগাছায় আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

পাইকগাছা আইনজীবী সমিতির কার্য নির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এডভোকেট আব্দুস সাত্তার সভাপতি ও শেখ তৈয়েব হোসেন নুর সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্যরা পদে নির্বাচিতরা হলেন-  সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শেখ আব্দুর রশীদ, যুগ্ম সম্পাদক শিবু প্রসাদ সরকার, লাইব্রেরী সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল, ক্রীড়া সম্পাদক সুবেহ সাদিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান মিঠু, সদস্য পদে সমরেশ মন্ডল, ভবরঞ্জন  বৈদ্য, শেখ আবুল কালাম আজাদ। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৯ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial