প্রধান সূচি

পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের সাথে মতবিনিময় সভা

পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বিদেশগামী প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার বেলা ১১ টায় টিটিসি মিলনায়তনে এই অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল। মোঃ মাহামুদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বাদল বলেন মোটা অংকের বেতনের প্রলোাভন দেখিয়ে বিদেশ নিয়ে যায় দালালরা। এ সময় আপনারা সহায়তা চাইতে প্রশাসনের কাছে আসেন এর আগেই আপনাকে সচেতন হওয়া উচিত। আপনি যে দেশেই যান দক্ষতা এবং ভাষা রপ্ত করে যান। এ ক্ষেত্রে সহযোগিতার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন বিদেশ থেকে পাঠানো আপনার কষ্ঠসাধ্য টাকা যেনো বিফলে না যায়। বৈধ পথে বিদেশে যাবেন তারা রেমিটেন্স বাড়াবেন। আরো উন্নত হবে দেশ, প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় শক্তি। এ শক্তির বিরাট অংশে আমাদের তরুণদের ভূমিকা রয়েছে। অনুষ্ঠানের শেষে অতিথিরা টিটিসির সকল ট্রেড ঘুরে দেখেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial