পিরোজপুরে দেওনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
পিরোজপুরে দেওনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি’র সম্মামনা পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতা ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। তিনি তার বক্তব্যে বলেন, অভিভাবকদের সন্তানদের সাথে স্কুলে আসতে হবে তাহলে আপনাদের সন্তানরা পড়ামুখী হবে। বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার জন্য প্রতিটি স্কুলে মাল্টমিডিয়া ক্লাসের ব্যবস্থা করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এম মিজানুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী শংকর কুমার কর, সদর উপজেলা শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন শেখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ নজরুল ইসলাম সিকদার এবং পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী ঢালী।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিল দক্ষিন বাংলার আলোরণ সৃষ্টিকারী জাতীয় পুুরস্কারপ্রাপ্ত ম্যাজিশিয়ান ও টিভি আর্টিস্ট এআরখান ও এইচ এম হাফিজ এর পরিবেশনায় আকর্ষনীয় যাদু প্রদর্শনী।
