Tuesday, February 20th, 2018
পিরোজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
পিরোজপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অবহিতকরণের লক্ষে পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজনের বিভিন্ন তথ্য উপস্থাপন জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী। তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মান এবং সরকারের রূপকল্প-২০২১” বাস্তবায়নে জনগনের দোরগোড়ায় সেবা পৌছানোর গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরতে আগামী ২২ ফেব্রুয়ারী থেকে ২৪ ফেব্রুয়ারী-২০১৮ তারিখ পর্যন্ত শহরের কেন্দ্রস্থলের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারী সকালে একটি বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করবে। এদিনবিস্তারিত পড়ুন
কাউখালীর পল্লীতে একুশের চেতনা
পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন পল্লিতে শিশু ও কিশোরেরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য নানা প্রস্তুুতি নিয়েছে। শহীদ মিনার অংকন প্রতিযোগিতা ও বই পড়ে ভাষার জন্য শহীদ হওয়া মানুষের আত্মত্যাগের কাহিনী পড়ে তারা এ মহৎ কাজ করছে। শিশু ও কিশোরদের মধ্যে ছড়িয়ে দেয়া হবে একুশের চেতনা। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তারা তৈরি করেছে ছোট ছোট শহীদ মিনার। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে এ চিত্র দেখা গেছে। কাউখালীতে উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের সন্ধ্যা নদীর বুকে জেগে ওঠা চরে আবাসনে বসবাসরত ১০ জন বাকপ্রতিবন্ধি শিশু’র অংশগ্রহণে শহীদ মিনার অংকন প্রতিযোগিতা মঙ্গলবার সকালে অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় এমপি রুস্তুম আলী ফরাজির কর্মীসভায় হামলা ॥ আহত-১
আগামী ২৭ ফেব্রুয়ারী হুসাইন মোহাম্মদ এরশাদের জনসভা সফল করার লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য জাতীয় পার্টিতে যোগ দেয়া এমপি রুস্তম আলী ফরাজির কর্মী সভায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে সাপলেজা ইউনিয়নের নলী তুলাতলা গ্রামের চৌরাস্তা মোড়ে কর্মীসভায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত এমপির সমর্থক জাকির হোসেন (৩৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য দুপুরেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. রুস্তম আলী ফরাজী অভিযোগ করে বলেন, মঠবাড়িয়ায় ২৭ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদসহ, মন্ত্রী, জাতীয়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে দেওনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
পিরোজপুরে দেওনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি’র সম্মামনা পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতা ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। তিনি তার বক্তব্যে বলেন, অভিভাবকদের সন্তানদের সাথে স্কুলে আসতে হবে তাহলে আপনাদের সন্তানরা পড়ামুখী হবে। বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার জন্য প্রতিটি স্কুলে মাল্টমিডিয়া ক্লাসের ব্যবস্থা করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারবিস্তারিত পড়ুন
ব্রাক্ষ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর সহযোগিতায় পিরোজপুর পৌরসভার ১৫নং ব্রাহ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরিয়া ম্যানেজার-সিই পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিভাবক কমিটির সভাপতি সরদার ইদ্রিস আহমদ। অনুষ্ঠানে শতাধিক মা ও অভিভাবকবৃন্দ অংশগহণ করে বিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও সমস্যা তুলে ধরেন। সমাবেশের পরে সমাপনী ও বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফলের জন্য ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। সমাবেশে বিদ্যালয়ের অগ্রগতি, বর্তমান অবস্থা এবং বিরাজমান সমস্যাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ভাষা আন্দোলনের কবি সামসুদ্দিননের স্মরণ সভা
ভাষার মাসে ভাষা আন্দোলনের কবি শেখ মোঃ সামসুদ্দিন আহমেদকে স্মরণ করেছে বাগেরহাট জেলা প্রশাসন। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় বাগেরহাটের বেমরতা ইউনিয়নের ফতেপুরে কবির বাড়িতে জেলা প্রশাসনের আয়োজনে এক স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকত আলী বাদশা। স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিন হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান, বেমরতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা
বর্তমান সরকার উন্নয়ন ও গণবান্ধব সরকার উল্লেখ করে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের সামগ্রিক উন্নয়ন করেছেন বলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের জনগণ উন্নয়ন ও শান্তি চাই। যা বর্তমান সরকার দেশবাসীকে উপহার দিয়েছেন। বিএনপি দেশের উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। জনবিচ্ছিন্ন বিএনপি-জামায়াত নিশ্চিত পরাজয় ভেবে বিগত দিনের মত আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াবার জন্য এতিমের টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার রায়কে ঘিরে ইস্যু তৈরি করার পায়তারা করছে। মানুষ এখন অনেক সচেতনবিস্তারিত পড়ুন
পাইকগাছায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীন পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগ
পাইকগাছায় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে ভূমিহীনদের সম্পত্তি জবর দখল ও মিথ্যা অভিযোগ দিয়ে ভূমিহীন পরিবারকে হয়রানী করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূমিহীনদের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে থানা পুলিশকে নির্দেশ দিয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের আরাজি ভবানীপুর ও শ্রীকণ্ঠপুর গ্রামের ৮৪টি ভূমিহীন পরিবার ১০/৮৯-৯০ নং মিস কেসের মাধ্যমে ৯২-৯৩ সালে ৭১ নং কুলে শ্রীকণ্ঠপুর মৌজায় সাবেক ১২৩ খতিয়ানের, এসএ ৮৮ ও ডিপি ৫৭ নং খতিয়ানে ৯৫ একর জমি বন্দোবস্ত হিসাবে প্রাপ্ত হয়। বন্দোবস্ত প্রাপ্তির পরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সাংবাদিক মুজিবর রহমানের ইন্তেকাল
দৈনিক সংবাদের পত্রিকার বাগেরহাটের সাবেক জেলা প্রতিনিধি এডভোকেট মো. মুজিবর রহমান শাপলাফুল (৬২) মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …. রাজেউন)। মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি একাধিকবার বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। বাগেরহাট আনছার ক্যাম্প মাঠে নামাজে জানাজা শেষে শহরের সরুই কবরস্থানে দাফন করা হয়। মুজিবর রহমান শাপলা ফুলের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সভাপতি এডভোকেট শাহ আলম টুকু, সাধারণবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত
বাগেরহাট শহরতলীর কাড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ‘মা’ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান। জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘মা’ সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদা পারভীন, সহকারী তথ্য কর্মকর্তা পাভেল দাস, কাড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি খোন্দকার জিয়াউল ইসলাম চান, তথ্য অফিসের ঘোষক মো. শহিদুল ইসলাম প্রমুখ। সমাববেশ বর্তমান সরকারের সাফল্য, অর্জন এবং উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
