পাইকগাছায় কাঁকড়ার হ্যাচারীতে বিষ প্রয়োগ
পাইকগাছায় অনুপম সরকার নামে এক কাঁকড়া চাষীর হ্যাচারীতে বিষ প্রয়োগ করায় কাঁকড়া মারা গিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রবিবার গভীর রাতে বিষ প্রয়োগের এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন অনুপম সরকার।
জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের সুরেশ চন্দ্র সরকারের ছেলে অনুপম সরকারের বাড়ীর পাশে একটি কাঁকড়া হ্যাচারী রয়েছে। হ্যাচারীতে কয়েক লক্ষ টাকার কাঁকড়া মজুদ করা ছিল। রবিবার রাতে কে বা কারা হ্যাচারীতে বিষ প্রয়োগ করলে সমস্ত কাঁকড়া ও মাছ মারা যায়। সোমবার সকালে মরা কাঁকড়া দেখে বিষ প্রয়োগের বিষয়টি টের পান অনুপম ও তার পরিবার।
Please follow and like us:
« পিরোজপুরে জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় ১২ মন ঝাটকা জব্দ »
