বানেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
পিরোজপুর সদর উপজেলার বানেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক।
বিদ্যলয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দীন গাজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম. এম. মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুল মুন্তাকিম, উপজেলা শিক্ষা অফিসার সিকদার অতিকুর রহমান জুয়েল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সতীস চন্দ্র মন্ডল, পৌর কাউন্সিলর মুহাম্মদ নজরুল ইসলাম শিকদার, হুলারহাট মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন শেখ, এসএমসি কমিটির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম তালুকদার মজনু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপলা রানী কর, সহকারী শিক্ষক মো. মোস্তফা কবির প্রমুখ।
ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. কামাল হোসেন শেখের পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও পিটিএ কমিটির সদস্য, শিক্ষক ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
