প্রধান সূচি

রাড়ুলী বাঁকা ঘোষ পাড়ায় শ্বশান কালী পূজা ও নামযজ্ঞ অনুষ্ঠিত

পাইকগাছার রাড়ুলী বাঁকা ঘোষপাড়ায় শ্বশান কালী পূজা ও অষ্টপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শ্বশান কালী পূজা অনুষ্ঠিত হয়। শুক্রবার মহানামযজ্ঞের অধিবাস শুরু মধ্যদিয়ে অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞ শনিবার শেষ হয়। শ্বশান কালী পূজা অনুষ্ঠানে রাতে রাড়–লী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অশোক কুমার অধিকারী পূজা কমিটির সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূজা কমিটির সভাপতি নকুল ঘোষ, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঘোষ, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ব্রজন ঘোষ, প্রশান্ত ঘোষ, রিপন পাল, বিশ্বজিৎ সরকার, পরেশ ঘোষ, অলোক ঘোষ, প্রশান্ত ঘোষ, সুদেব ঘোষ প্রমুখ। আগামী বছর শ্বশান কালীপূজা ও নামযজ্ঞ আরো ব্যাপক আয়োজন করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন রাড়–লী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial