প্রধান সূচি

স্বরূপকাঠিতে নিখোঁজের চারদিন পর সেফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার

স্বরূপকাঠি উপজেলায় নিখোঁজের চারদিন পর মিলন বাহাদুর (২৩) নামে এক রেন্টএ মোটরসাইকেল চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সোহাগদল গ্রামের মতিক্বারী মাদ্রাসা সংলগ্ন মোঃ সিদ্দিকুর রহমানের সেপটি ট্যাংকি থেকে অর্ধ গলিত ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকের স্ত্রী রেহেনা বেগম ও তার ছেলে তাজিমকে মিলনের মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।

জানাযায়, নিহত মিলন বলদিয়া ইউনিয়েনের রাজাবাড়ী গ্রামের শাহাদাৎ মিয়ার ছেলে। গত ১০ ফেব্রুয়ারি মিলন বাড়ী থেকে নিখোঁজ হয়। পরিবার পরিজন তাকে অনেক খোঁজাখুজি করার পরও না পেয়ে গত ১২ ফেব্রুয়ারি স্বরূপকাঠি থানায় একটি সাধারন ডায়ারী করেন।

নেছারাবাদ থানার তদন্ত অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে বরিশাল থেকে তাজীম ও তার মা রেহানাকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারক্তি অনুযায়ী বুধবার সকালে তাদের বাড়ীর সেপটি ট্যাংকি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। মিলনের হোন্ডা আত্মসাৎতের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আদম আলী বলেন, অভিযুক্ত তাজীম আগে থেকেই এলাকায় বখাটে হিসাবে পরিচিত ছিল। সে এলাকায় বিভিন্ন জনের মোবাইল টাকা চুরি করে বেড়াত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial