কচুয়ায় সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা
কচুয়ায় সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা চেয়ারম্যান এএস এম মাহফুজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কচুয়া উপজেলা চেয়ারম্যান এ.এস.এম. মাহফুজুর রহমান তার নিজ বাসভবনে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সকল মুকিযোদ্ধা ও প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান, আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, সাবেক কমান্ডার সেখ মজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি তুষার রায় রনি, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর, মোঃ বজলুর রহমান, সেখ আনোয়ার হোসেন, নিমাই চন্দ্র দাস, ক্ষুদিরাম দাস, মোঃ মুনসুর নকীব, সাংবাদিক সমীর বরন পাইক, দিহিদার জাহিদুল ইসলাম, সাংবাদিক কাজী সাইদুজ্জামান সাইদ, খন্দকার নিয়াজ ইকবাল-সহ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের বিভিন্ন কর্মকর্তা ও প্রেসক্লাবের সকল সাংবাদিক।
