পিরোজপুরে শারীরিক অসহায় নিঃস্ব প্রবীনদের ভরন-পোষন প্রদান
পিরোজপুরে প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসুচির আওতায় শারীরিক ও আর্থিক ভাবে অসহায় নিঃস্ব প্রবীনদের ভরন-পোষন প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশান পিকেএসএফ’র সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক’র আয়োজনে সদর উপজেলার ছয় ইউনিয়নয়নের শারীরিক ও আর্থিক ভাবে অসহায় নিঃস্ব প্রবীনদের মাঝে ভরন-পোষন প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
সদর উপজেলার দুর্গাপুর, কলাখালী,কদমতলা, টোনা, শারিকতলা ও শংকরপাশা ইউনিয়নের শারীরিক ও আর্থিক ভাবে অসহায় নিঃস্ব প্রবীনরা হলেন, রোকেয়া বেগম, জাহানারা বেগম, সন্তোসী রানী বৈরাগি, জাহানারা বেগম, রেবু বেগম ও জামিনা খাতুন। প্রত্যেককে মাসিক ৪ হাজার টাকা করে ভরন-পোষন ভাতা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রিকের জোনাল ম্যানেজার মোঃ নাসির উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, রেজাউল করিম মন্টু ও আনিচা বেগম, প্রবীন কর্মসুচির সমন্বয়ক মোঃ ফারুক হোসেন এবং ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যরা।
