প্রধান সূচি

Monday, February 12th, 2018

 

পিরোজপুরে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরন

পিরোজপুরে  জেলার প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে অনুদানের চেক বিতরন করেছে জেলা সমাজ সেবা অধিদপ্তর। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে ‘নিউরো ডেভেলাপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট এর আওতায় জেলার ১৫ জন প্রতিবন্ধীকে অনুদানের চেক বিতরন করেন জেলা প্রশাসক  আবু আহমেদ ছিদ্দীকী। জেলা সমাজসেবা অধিদপ্তরে আয়োজনে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, পিরোজপুর সদর হাসপাতালের ডা. ছন্দা সেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্ধ। এসময় প্রধানবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শারীরিক অসহায় নিঃস্ব প্রবীনদের ভরন-পোষন প্রদান

পিরোজপুরে প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসুচির আওতায় শারীরিক ও আর্থিক ভাবে অসহায় নিঃস্ব প্রবীনদের ভরন-পোষন প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশান পিকেএসএফ’র সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক’র আয়োজনে সদর উপজেলার ছয় ইউনিয়নয়নের শারীরিক ও আর্থিক ভাবে অসহায় নিঃস্ব প্রবীনদের মাঝে ভরন-পোষন প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। সদর উপজেলার দুর্গাপুর, কলাখালী,কদমতলা, টোনা, শারিকতলা ও শংকরপাশা ইউনিয়নের শারীরিক ও আর্থিক ভাবে অসহায় নিঃস্ব প্রবীনরা হলেন, রোকেয়া বেগম, জাহানারা বেগম, সন্তোসী রানী বৈরাগি, জাহানারা বেগম, রেবু বেগম ও জামিনা খাতুন। প্রত্যেককে মাসিক ৪বিস্তারিত পড়ুন


মামলা তুলে নেয়ার হুমকি

পিরোজপুরে গ্রেপ্তার হচ্ছেনা ধর্ষন মামলার আসামী

পিরোজপুরে জোরপূর্বক অপহরণ করে নিয়ে ধর্ষনের পর এক মেয়েকে উদ্ধার করা হলেও গ্রেপ্তার হচ্ছে না আসামী। ধর্ষিতার পরিবারের অভিযোগ বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে ওই ধর্ষক উল্টো প্রাণ নাশের হুমকি দিচ্ছে মেয়েটির স্বজনদেরকে। জেলার ইন্দুরকাণী উপজেলার ৯নং পত্তাশী ইউনিয়নের মোহাম্মদ মনসুর আলী খানের ছেলে মোহাম্মদ রায়হান খানের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। মেয়েটিকে উদ্ধার করার পর সে চলমান এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেও তার পরিবার এবং স্বজনরা রয়েছে হুমকিতে। মামলার এজাহার পত্র থেকে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর সকালের দিকে ০১৭৪৮৭১১৩৭৯ নম্বর দিয়ে তার মায়ের মোবাইলে একটি ফোন আসে।বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ৩৬ পিচ ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার

ভান্ডারিয়ায় চার মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীর বাড়ি থেকে সোমবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ মালামাল উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত রাজিব মল্লিক (৩০) ওই এলাকার রুস্তুম মল্লিকের ছেলে। থানা পুলিশ সুত্রে জানাগেছে, পৌর শহরের লক্ষ্মীপুরা মল্লিক বাড়িতে অভিযান চালিয়ে ৩৬ পিচ ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট, কন্ডোম, ১৮টি মোবাইল সেট, বিভিন্ন কোম্পানির ২০টি সিম, চাপাতি, রামদা, দেশী অস্ত্রসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী রাজিব পালিয়ে যায়। এ বিষয়ে ভা-ারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন জানান, রাজিবের বিরুদ্ধে ৪টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে গাছ থেকে পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপকাঠি উপজেলার ঝিলবাড়ী গ্রামে গাছ থেকে পড়ে সৈয়দ আলী মৃধা (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাড়ীর রাস্তার পাশের একটি আতা গাছের ডাল কাটতে গাছে উঠে নিচে পড়ে তার মৃত্যু ঘটে। সে ওই গ্রামের মৃত আফসার আলী মৃধার ছেলে। জানা যায়, ওই দিন সকালে সে গাছের ডাল কাটতে গাছে ওঠে। এসময় পা ফসকে গাছ থেকে নিচে পাকা রাস্তার উপরে পড়ে যায়। স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


অধ্যক্ষের পদত্যাগের দাবীতের বাগেরহাট মেরিন ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে অধ্যক্ষের পদত্যাগের দাবীতে দফায় দফায় বিক্ষোভে মিছিল, অধ্যক্ষ্যের কুশপুত্তলিকা দাহ ও অফিস সহকারীকে মারপিট করেছে বাগেরহাট ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা। সোমবার সকাল শিক্ষার্থীরা অধ্যক্ষ সিরাজুল ইসলামের পদত্যাগ দাবী করে শ্লোগান দিতে থাকে এবং অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ করে। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ইন্সটিটিউটের ক্যামপাস প্রদক্ষিন করে। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থী মাহামুদ শিমুল, আব্দুল্লাহ সবুজ, প্রন্ত চন্দ্র, বাপ্পি সাহেব প্রমুখ। এর আগে রবিবার রাতে ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে মেরিন ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখাবিস্তারিত পড়ুন


চিতলমারীতে শহীদ মানিক মিয়া ও হাজেরা মানিক স্মৃতিসংসদ ভবন নির্মাণের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার বঙ্গশার্দুল শহীদ সুঃ মেজর জয়নুল আবেদীন (মানিক মিয়া) ও হাজেরা মানিক স্মৃতিসংসদ ভবন নির্মাণের উদ্ধোধন করা হয়েছে। স্বাধীনতার দীর্ঘদিন পর হলেও শহীদ সুঃ মেজর জয়নুল আবেদীনের জন্মস্থান চিতলমারীতে এই স্মৃতিসংসদ ভবন নির্মাণের উদ্যোগ নেয়ায় এলাকার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের লোকজন উৎসাহ প্রকাশ করেছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খাঁন, আওয়ামীলীগের যুগ্মসম্পাদক শেখ কেরামত আলী, শ্রমিকলীগের সভাপতি মোঃ শেখ আতিয়ার রহমান, স্মৃতিসংসদের সহসভাপতি লিয়াকত আলী খান, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শামসুদ্দোহা বাঙ্গালী,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে পুলিশি বাধায় দলীয় কার্য্যলয়ে বিএনপির মানববন্ধন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচী’র অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর ঘোষনা দেওয়া হলে রবিবার সন্ধ্যা থেকে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় পুলিশ। পরে পুলিশে’র বাধায় সোমবার দুপুরে সরুস্থ জেলা বিএনপির দলীয় কার্য্যলয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পুলিশের ব্যাপক উপস্থিতে মানববন্ধন কর্মসূচী চলাকালে জেলা বিএনপি’র সভাপতি এম সালাম বলেন, বর্তমান সরকার বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি মামলায় সাজা দিয়ে জেল হাজতে প্রেরন করেছে। এরই প্রতিবাদে আমরা কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ীবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনপ্রিয় ডাঃ প্রভাত কুমার দাশ অবসরে

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনপ্রিয় ডাক্তার প্রভাত কুমার দাশ দীর্ঘ কর্মময় জীবনের ইতিটেনে অবসরে গেলেন। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা হিসাবে সোমবার তিনি শেষ অফিস করেন। একজন মানুষ সব শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় হতে পারে তার অনন্য দৃষ্টান্ত ডাঃ প্রভাত কুমার দাশ। জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, সর্বোপরী সাধারণ মানুষের কাছে জনপ্রিয় একজন ডাক্তার ছিলেন প্রভাত কুমার। যিনি ব্যক্তিগত ক্যারিয়ারের কথা চিন্তা না করে কর্মময় জীবনের বেশিরভাগ সময় পড়ে থেকেছেন নিজ এলাকায়। উল্লেখ্য, জেলার পাইকগাছা উপজেলার কাটিপাড়া গ্রামের প্রয়াত মনোরঞ্জন দাশের মেঝ ছেলে প্রভাত কুমার দাশ। ১৯৮৫ সালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজবিস্তারিত পড়ুন


পাইকগাছা পৌর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মাংস

পাইকগাছা পৌর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রি হচ্ছে। তদারকির অভাবে বিক্রি করছে গাভি গরুর মাংস এবং একদিন আগের জবাই করা গরুর মাংস। দামেরও রয়েছে ব্যাপক তারতম্য। এ ধরণের মাংস কিনে সাধারণ ক্রেতারা একদিকে যেমন ঠকছেন, তেমনি পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। এ ব্যাপারে শক্তিশালী বাজার মনিটরিং ব্যবস্থাপনা কমিটি গঠন ও প্রশাসনিক তদারকি জোরদারের দাবী জানিয়েছেন সচেতন এলাকাবাসী। সূত্রমতে, প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহিত করার মাধ্যমে পশু জবাই করার নিয়ম থাকলেও পৌর বাজারের বেশিরভাগ ব্যবসায়ীরা তা অনুসরণ করেন না। তারা নিজেদের খুশিমত পশু জবাই করে দেদার্ছে বিক্রি করে চলেছেন। অপরদিকে সকালেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial