প্রধান সূচি

পিরোজপুরে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরন

পিরোজপুরে  জেলার প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে অনুদানের চেক বিতরন করেছে জেলা সমাজ সেবা অধিদপ্তর। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে ‘নিউরো ডেভেলাপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট এর আওতায় জেলার ১৫ জন প্রতিবন্ধীকে অনুদানের চেক বিতরন করেন জেলা প্রশাসক  আবু আহমেদ ছিদ্দীকী।

জেলা সমাজসেবা অধিদপ্তরে আয়োজনে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, পিরোজপুর সদর হাসপাতালের ডা. ছন্দা সেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্ধ।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা সমাজে অবহেলিত নয়। তাদেরকে সমাজের আর দশজন মানুষের মত দেখলে ও সুযোগ দিলে তারাও  আমাদের দেশের জন্য অনেক সুনাম বয়ে আনতে পারে, যা আমরা বিগত দিনে দেখেছি। তিনি বলেন, সমাজে যারা বিত্তবান আছেন অনেক কিছুর মাঝেও তারা সমাজের এই অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালে এই প্রতিবন্ধীরা সবার মত অনেক ভালো থাকবে।

পরে জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী ১৫ জন প্রতিবন্ধীর মাঝে প্রত্যেককে পাঁচ হাজার টাকার অনুদানের চেক বিতরন করে।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার জানান, নিউরো ডেভেলাপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট এর আওতায় পর্যায়ক্রমে জেলার সকল প্রতিবন্ধীদের অনুদানের আওতায় আনা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial