প্রধান সূচি

ছাত্রলীগের উপর বিএনপি-জামায়াতে ইট পাটকেল নিক্ষেপ

পিরোজপুরে পুলিশের ধাওয়ায় বিএনপির বিক্ষোভের চেষ্টা পন্ড

দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে পিরোজপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে শহরের শিক্ষা অফিস এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে হটিয়ে দেয়।
এদিকে, বিকেল সোয়া ৪ টার দিকে শহরের শেখপাড়া এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর শেখপাড়া, মধ্যরাস্তা, সিআই পাড়াসহ শহরের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতা-কর্মীরা মটর সাইকেলে মহড়া দেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অভিযোগ করেন, পুলিশ ও ছাত্রলীগের হামলায় বিএনপি ও ছাত্রদলের ৫/৬ জন নেতা-কর্মী আহত হয়েছে।
এদিকে, মামলার রায়ের প্রেক্ষিতে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় সকাল থেকে পিরোজপুর জেলা শহরসহ জেলাব্যাপী আইন-শৃংখলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। বিজিবি সদস্যরা সকাল থেকে টহল দেয়। পুলিশের শহরের গুরুত্বপূর্ন স্থানে পুলিশ মেতায়েন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial