Thursday, February 8th, 2018
যে কোন পরিস্থিতি মোকাবেলায় স্বরূপকাঠিতে পুলিশি তৎপরতা জোড়দার
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতির মামলার রায় ঘোষনাকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় স্বরূপকাঠিতে অর্ধশত চৌকিদারকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুলিশের পাশপাশি এসব চৌকিদাররা উপজেলা সদরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন। একই সময় পিকআপ ভ্যানে করে একাধিক পুলিশের টিমও বিভিন্ন সড়কে টহল দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষন করছে। রায় ঘোষনার দু‘দিনে দু‘ ছাত্রনেতা গ্রেফতার হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও এ রিপোর্ট লেখা আগপর্যন্ত উপজেলা বিএনপি দক্ষিণপাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে পুলিশ তৎপরতা চোখে পড়ারমত ছিল। প্রসংগত, বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদানেরবিস্তারিত পড়ুন
অগ্নিকান্ডে ভান্ডারিয়ার তিনটি বসত ঘর ভম্মিভূত
পিরোজপুরের ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে তিনটি বসত ঘর ভম্মিভূত হয়েছে। স্থানীয় সূত্র জানাগেছে, বুধবার রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব মাটিভাংগা গ্রামের তহশিলদার বাড়ির অধ্যক্ষ কামরুজ্জামান তহশিলদারের বিদ্যুবিহীন ঘরে রহস্যজনক ভাবে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে পার্শবর্তী আব্বাস উদ্দিন তহশিলদার ও বেলাতে তহশিলদারের ঘরেও আগুন লেগে যায়। খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রন করতে গেলে রাস্তা খারাপের কারনে তারা ঘটনাস্থলে পৌছাতে না পাড়ায় ৩টি ঘরই সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
বরিশালে প্রধান মন্ত্রীর জনসভায় যোগ দিতে
ভান্ডারিয়ার জাতীয় পার্টি জেপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
বৃহস্পতিবার বিকেলে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে জাতীয় পার্টি জেপির ভান্ডারিয়া উপজেলা শাখা ও তার অঙ্গসংগঠন যুবসংহতী, ছাত্রসমাজ ও জেপির মহিলা পার্টির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক লোক মিছিল সহকারে সভা স্থলে অবস্থান করেন। এসময় অন্যান্যের মধ্যে জাতীয়পার্টি জেপির কেন্দ্রীয় নেতা ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির ভান্ডারিয়া উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান এবং পৌর কাউন্সিলর মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা যুগ্ম আহবায়ক ও ভিটাবাড়িয়ায়বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে তিনদিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ
ইন্দুরকানীতে এক স্কুল ছাত্রী নিখোঁজ ৩ দিনেও উদ্ধার হয়নি। জানা যায়, গত মঙ্গলবার উপজেলার কালাইয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে ১২নং কালাইয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী বেহেস্তি আক্তার (১০) স্কুলে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরে তার স্বজনরা অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। এঘটনায় বুধবার বিকালে ওই ছাত্রীর মা রানী বেগম ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডাইরী করেন। ইন্দুরকানী থানার ওসি নাছির উদ্দিন জানান, স্কুল ছাত্রী নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।
মঠবাড়িয়ায় তিন বিএনপি নেতা গ্রেফতার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার আশংকায় বুধবার রাতে মঠবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বিএনপি নেতা আনসার আলী (৪৫), পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লাবু হাওলাদার (২৫) ও সদস্য সোলায়মান মিয়া (২২)। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন
মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও রিক্সা-ভ্যান, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল আকন জাতীয় শ্রমিক লীগের মঠবাড়িয়া উপজেলা শাখার আহবায়ক নির্বাচিত হয়েছেন। পিরোজপুর জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ মজনু তালুকদার ও সদস্য সচিব আলমগীর হোসেন এ আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।
ছাত্রলীগের উপর বিএনপি-জামায়াতে ইট পাটকেল নিক্ষেপ
পিরোজপুরে পুলিশের ধাওয়ায় বিএনপির বিক্ষোভের চেষ্টা পন্ড
দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে পিরোজপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে শহরের শিক্ষা অফিস এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে হটিয়ে দেয়। এদিকে, বিকেল সোয়া ৪ টার দিকে শহরের শেখপাড়া এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর শেখপাড়া, মধ্যরাস্তা, সিআই পাড়াসহ শহরের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতা-কর্মীরা মটর সাইকেলে মহড়া দেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অভিযোগবিস্তারিত পড়ুন
ভোলার গ্যাস বরিশালে আনা হবে …. প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোলা থেকে উৎপাদিত গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বরিশালে আনা হবে। প্রতিটি ঘরে বিদ্যুৎ ও গ্যাসের শতভাগ চাহিদা পূরণ করতে কাজ করছে সরকার। ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে। আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বরিশালবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ৩৯টি প্রকল্প উদ্বোধনবিস্তারিত পড়ুন
তারেকসহ ৪ জনের ১০ বছর কারাদন্ড
খালেদা জিয়ার ৫ বছর সশ্রম কারাদন্ড
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে কারাদন্ড ও দুই কোটি ১০ লাখ করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকার বকশী বাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ আদালতে বিশেষ জজ ৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন। ৬৩২ পৃষ্ঠার রায়ের বিশেষ অংশ পাঠ করেন বিচারক। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন খালেদা জিয়াসহ আরো দুই আসামি। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০বিস্তারিত পড়ুন
