মঠবাড়িয়ায় তিন বিএনপি নেতা গ্রেফতার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার আশংকায় বুধবার রাতে মঠবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বিএনপি নেতা আনসার আলী (৪৫), পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লাবু হাওলাদার (২৫) ও সদস্য সোলায়মান মিয়া (২২)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে তিনদিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ »
