প্রধান সূচি

স্বরূপকাঠির মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

স্বরূপকাঠি উপজেলার মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে সুন্দরবন ওয়েলফেয়ার এসোসিয়েশন। মঙ্গলবার স্থানীয় ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে ২ হাজার টাকা করা হয়। সুন্দরবন কেন্দ্রিক কাঠ ব্যবসায়ীদের প্রতিষ্ঠান সুন্দরবন ওয়েল ফেয়ার এসোসিয়েশন দীর্ঘদিন ধরে মেধাবী গরীব শিক্ষার্থীদের পড়াশুনায় অনুপ্রেরণা জোগাতে এ বৃত্তি প্রদান করে আসছে।

সুন্দরবন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রির্পোটার ও সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী, ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন, এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ নজিবুর রহমান তারা, ইউপি চেয়ারম্যান মোঃ গাউস তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদ উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ বাবুল আকতার, মোঃ মাহফিজুর রহমান ফাগুন, মোঃ নুরুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন, মোঃ জাহাংগীর হোসেন, ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখার ব্যবস্থাপক আবু জাফর খান, মোঃ রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক, অভিভাবকসহ উদ্যোত্তা সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial