প্রধানমন্ত্রীর বরিশালের জনসভা সফল করতে নাজিরপুরে প্রস্তুতি সভা
আগামী ৮ ফেব্রুয়ারি বরিশাল আসচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের টানা দ্বিতীয় মেয়াদে এটি তার প্রথম বরিশাল সফর। ওইদিন প্রধানমন্ত্রী বরিশালের বাকেরগঞ্জের পায়রা নদীর তীরে লেবুখালীতে ‘শেখ হাসিনা সেনা নিবাসের’ ভিত্তিপ্রস্থরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। ওইদিন বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এ জনসভা সফল করতে গত সোমবার বিকেলে নাজিরপুর উপজেলার নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রস্তুতি সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ। দীর্ঘা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আলম আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অমূল্য রঞ্জন হালদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক রেজাউল করিম শিকদার মন্টু, শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু।
অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, যুবলীগের সভাপতি এম খোকন কাজী ও ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিমসহ পিরোজপুর জেলা ও নাজিরপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
