প্রধান সূচি

Tuesday, February 6th, 2018

 

ঝুঁকি নিয়ে চলছে বেকুটিয়া ফেরি

যান্ত্রিক ত্রুটির কারণে এক বছরে শতাধিকবার কাউখালীর বেকুটিয়া ঘাটের ফেরি বিকল হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চালক ও যাত্রীরা। বর্তমানে ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করছে এই ফেরিটি। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঘাটের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউটিলিটি ৩৬ ফেরি আগে ত্রুটির কারণে প্রতি মাসে ৮-১০ বার বিকল হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন প্রায় প্রতিদিনই বিকল হচ্ছে। ১৬ অক্টোবর বিকেলে ফেরিটি যান্ত্রিক ত্রুটির কারণে দুই ঘণ্টা চলাচল বন্ধ থাকে। ১৭ অক্টোবর বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্তবিস্তারিত পড়ুন


আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিনপালা গ্রামের মৃতঃ আঃ রব সরদারের ছেলে ছগির হোসেন সরদার (৩০) ও পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার সাগরকান্দা গ্রামের মৃতঃ মোঃ শওকত হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন (৩০)। মঙ্গলবার ছগিরকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং রুবেলের বিরুদ্ধে বরগুনা থানায় ডাকাতিসহ ৪টি মামলা থাকায় তাকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানাসূত্রে জানাগেছে, গত সোমবার সন্ধ্যায় ভান্ডারিয়া পৌর সভার জামিরতলা গ্রামে বসে ডাকাতির পরিকল্পনা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ শহিদুল ইসলামেরবিস্তারিত পড়ুন


প্রধানমন্ত্রীর বরিশালের জনসভা সফল করতে নাজিরপুরে প্রস্তুতি সভা

আগামী ৮ ফেব্রুয়ারি বরিশাল আসচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের টানা দ্বিতীয় মেয়াদে এটি তার প্রথম বরিশাল সফর। ওইদিন প্রধানমন্ত্রী বরিশালের বাকেরগঞ্জের পায়রা নদীর তীরে লেবুখালীতে ‘শেখ হাসিনা সেনা নিবাসের’ ভিত্তিপ্রস্থরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। ওইদিন বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ জনসভা সফল করতে গত সোমবার বিকেলে নাজিরপুর উপজেলার নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রস্তুতি সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ। দীর্ঘা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠির মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

স্বরূপকাঠি উপজেলার মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে সুন্দরবন ওয়েলফেয়ার এসোসিয়েশন। মঙ্গলবার স্থানীয় ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে ২ হাজার টাকা করা হয়। সুন্দরবন কেন্দ্রিক কাঠ ব্যবসায়ীদের প্রতিষ্ঠান সুন্দরবন ওয়েল ফেয়ার এসোসিয়েশন দীর্ঘদিন ধরে মেধাবী গরীব শিক্ষার্থীদের পড়াশুনায় অনুপ্রেরণা জোগাতে এ বৃত্তি প্রদান করে আসছে। সুন্দরবন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রির্পোটার ও সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মুনিরুজ্জামানবিস্তারিত পড়ুন


নাজিরপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দুই বছরের সাজাপ্রাপ্ত ও পাঁচ হাজার টাকা অর্থদন্ডসহ পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর উপজেলার সেখমাটিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে লুৎফর রহমান (৪৫)। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, সোমবার রাতে নাজিরপুর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ কবির হোসেন ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফর রহমান সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য। সে ম্যাগনেট ও কষ্টিপাথরের মুর্তি ক্রয়-বিক্রয়ের কথা বলে সাধারণ মানুষের সাথে বিভিন্ন কৌশলে প্রতারনা করে আসছে। ২০১০ সালে প্রতারনার এক মামলায় ফরিদপুরে সে গ্রেফতার হয়। বিচার শেষে ওই মামলায়বিস্তারিত পড়ুন


নিখোঁজের ১৩ দিন পর ইট ভাটার শ্রমিকের লাশ উদ্ধার

ইন্দুরকানীতে নিখোঁজের ১৩ দিন পর ইটভাটা শ্রমিকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে শরণখোলা থানা পুলিশ। মঙ্গলবার নিখোজের লাশটি দেখে পরিচয় নিশ্চিত করেছেন ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের নিখোঁজ মাসুমের স্বজনেরা। এরআগে সোমবার বাগেরহাট জেলার শরণখোলা থানা পুলিশ লাশটি বলেশ্বর নদীর বগী এলাকা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠায়। জানা যায়, গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার কালাইয়া গ্রামে কচাঁ নদীর তীরে অবস্থিত এস.বি.এম ইটভাটার শ্রমিক টগড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মাসুম (২৫) নিখোঁজ হয়। পরে অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে তার বড় ভাই জুলুবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনভর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে প্রতিযোগিতা শেষে উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, ইসলামুল হক মিঠু, জ্যোতি শংকর রায়, নয়ন সাহা। উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, রবীন্দ্রনাথ রায়, নূরুজ্জামান, মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন, খলিলুর রহমান, ছন্দা ঘোষ, জিএমএম আহাজারুলবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সুন্দরবন কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা পৌর সদরের সুন্দরবন কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুল মাঠে দিনভর প্রতিযোগিতা শেষে বিকালে প্রধান শিক্ষক আলহাজ্ব ফাতেমা জাহাঙ্গীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগনেতা আকতারুজ্জামান সুজা, প্রভাষক ময়নুল ইসলাম, মোঃ দাউদ শরীফ, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ। উপস্থিত ছিলেন, শিক্ষক অনিমা চক্রবর্তী, সমীরণ ঢালী, পম্পা বৈরাগী, রেশমা খাতুন, রূপা মন্ডল, ইমরান হোসেন, কৃষ্ণা ব্যানার্জী, রুনিয়া আক্তার শাওন, মুসলিমা জাহান রুমা ও পূজা বসু।


মঠবাড়িয়ায় দুই সহোদরকে কুপিয়ে জখম

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঠবাড়িয়ার আলগী পাতাকাটা বাজারে সোমবার রাতে মনির (৪৫) ও সায়েম (৩৫) নামের দুই সহোদরকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত দুই সহোদর ভাই চিত্রা পাতাকাটা গ্রামের মৃতঃ আতাহার আলী হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার আলগী পাতাকাটা বাজারে সোমবার সন্ধ্যায় আহতদের বড় ভাই শাহজাহান হাওলাদারের দোকানের সামনে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষ একই বংশের জাকির হোসেন ও তার ভাইর ছেলে রাজুর সাথে বাকবিতন্ডা হয়।বিস্তারিত পড়ুন


বাগেরহাটে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ মো. আজিজুল হকের বিরুদ্ধে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা এ মানববন্ধন করে নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের বরাবরে স্মারকলিপি প্রদান করেন। বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিৎ বালা জানান, প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ ও নানা অনিয়ম-দূর্নীতির কারণে ম্যানেজিং কমিটি সম্প্রতি অধ্যক্ষ মোঃ আজিজুল হককে কলেজ থেকে বরখাস্ত করেন। এরপর বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ আজিজুল হক বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial