Tuesday, February 6th, 2018
বাগেরহাটে ৩৫টি কচ্ছপসহ ব্যবসায়ী আটক
বাগেরহাটে ৩৫টি কচ্ছপসহ মিলন অধিকারী (৩৮) নামে এক কাকড়া ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলার মোংলা উপজেলার দিগরাজ বাজারে মিলনের নিজ ডিপু থেকে তাকে কচ্ছপসহ আটক করে। আটক মিলন দিগরাজ গ্রামের মোন মালী অধিকারীর ছেলে। র্যাব-০৬ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন অধিকারীকে আটক করে। এসময় মিলনের কাকড়ার ডিপু থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপ গুলোকে খুলনা বন্য প্রাণি সংরক্ষন কেন্দ্রে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, আটক মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, সে ৬-৭বিস্তারিত পড়ুন
সুন্দরবনে উদ্ধার হওয়া হরিণের মাংস ও মাথা হস্তান্তর
বাগেরহাটের পূর্ব-সুন্দরবন এলাকা থেকে উদ্ধার করা হরিণের মাংস ও মাথা মঙ্গলবার সকালে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।এর আগে সোমবার গভীর রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযান চালিয়ে ওই মাথা ও মাংস উদ্ধার করে। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, চোরা শিকারিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস বিক্রি করার জন্য মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযান করে কোস্টগার্ড। এসময় শিকারিরা পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে ২৫ কেজীবিস্তারিত পড়ুন
পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় মায়ের মৃত্যু ॥ ছেলে আহত
পাইকগাছায় বোনের ছেলের আশির্বাদে যাওয়া হলো না হতভাগীনি এক মায়ের। ছেলের সাথে মটরসাইকেল যোগে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয় মা চায়না দেবনাথ (৪০) ও গুরুতর আহত হয় ছেলে এসএসসি পরীক্ষার্থী আকাশ দেবনাথ (১৭)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় পৌর সদরের তেলপাম্প সংলগ্ন এলাকায় প্রধান সড়কে এ দূর্ঘটনা ঘটে। জানাগেছে, পৌরসভার ৭নং ওয়ার্ড বাতিখালী গ্রামের নিতাই দেবনাথের স্ত্রী চায়না দেবনাথ ঘটনার দিন ছেলের সাথে মটরসাইকেল যোগে বোনের ছেলের আশির্বাদে রাড়–লী যাচ্ছিল। পথিমধ্যে তেলপাম্প সংলগ্ন এলাকায় পৌছালে ভ্যানের সাথে ধাক্কা লেগে মা-ছেলে মটরসাইকেল সহ সড়কে ছিটকে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায়বিস্তারিত পড়ুন
