প্রধান সূচি

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতিকে খুন জখমের অভিযোগ

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এডভোকেট খান মোঃ আলাউদ্দিনকে খুন জখমের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিন এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে খান মোঃ আলাউদ্দিন বলেন, গত ৩ ফেব্রুয়ারী হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে শহরের সাধনা পুল সংলগ্ন এডভোকেট ফারুক সরদারের চেম্বারে বসে সন্ত্রাসীরা তাকে (খান মোঃ আলাউদ্দিন) গালিগালাজ করে এবং খুন জখম করার হুমকি দেয়। এ বিষয়ে তিনি ঐ দিন রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে খান মোঃ আলাউদ্দিন বলেন, গত ১ ফেব্রুয়ারী পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে কোর্ট এলাকার বাইরে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ফারুক আহম্মেদ সরদারকে কে বা কারা লাঞ্চিত বা অপদস্থ করেছে সে বিষয়ে আমার (খান মোঃ আলাউদ্দিন) কোন সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমাকে জড়িয়ে ফারুক সরদার যে বক্তব্য তা সত্য নয় বরং নির্বাচনের দিন সকালে ফারুক সরদার বিএনপির সাথে একাত্ব হয়ে নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল হক পান্না এবং আমাকে গালিগালাজ করেন।

অভিযোগে তিনি আরও বলেন, ফারুক সরদার বিভিন্ন সময়ে মামলার জয় করিয়ে দেয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ নিয়েছেন এবং অনেক লোকের সাথে খারাপ আচরণ করেছেন। আইনজীবী সমিতির নির্বাচনে ইস্যুকে সামনে রেখে ঐ সমস্ত ব্যক্তিরা ফারুক সরদারকে অপদস্থ করতে পারে।

এ সময় তিনি সিনিয়র আইনজীবী ফারুক সরদারকে লাঞ্চিতকারীদের বিচার দাবী করে বলেন, যারাই ঘটনাটি ঘটাকনা কেন জেলা আইনজীবী সমিতি এর তীব্র নিন্দা জানায় এবং দোষীদের গ্রেফতারপূর্বক বিচার দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেনসহ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial