পাসপোর্ট সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন
‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অংগীকার’ এই মূলমন্ত্রে সারাদেশের ন্যায় পিরোজপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পালিত হচ্ছে পাসপোর্ট সেবা সপ্তাহ। এ উপলক্ষে সোমবার সকালে আঞ্চলিক পাসপোর্ট অফিস মিলনায়তনে ফিতা কেটে পাসপোর্ট সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী। এসময় উপস্থিত ছিলেন পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক উত্তম কুমার দেব, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক গৌতম নারায়ন চৌধুরী ও পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিসহ পাসপোর্ট অফিসের সেবা গ্রহীতাবৃন্দ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক অফিসের সেবা গ্রহীতাদের কাছে পাসপোর্ট প্রাপ্তির বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং খোঁজ খবর নেন।
Please follow and like us:
« পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতিকে খুন জখমের অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন »
