প্রধান সূচি

Monday, February 5th, 2018

 

পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

প্রথমবারের মতো সারাদেশের ন্যায় পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। এ উপলক্ষে সোমবার সকালে ‘বই পড়ি, স্বদেশ গড়ি’ স্লোগান নিয়ে জেলা প্রশাসান ও সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী। এসময় বক্তব্য রাখেন ডিডিএলজি কাজী তোফায়েল হোসেন, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা অফিসার আবুল কাশেম মোঃ বুলবুল,  গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান নাজমুন নাহার, শেরেবিস্তারিত পড়ুন


পাসপোর্ট সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন

‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অংগীকার’ এই মূলমন্ত্রে সারাদেশের ন্যায় পিরোজপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পালিত হচ্ছে পাসপোর্ট সেবা সপ্তাহ। এ উপলক্ষে সোমবার সকালে আঞ্চলিক পাসপোর্ট অফিস মিলনায়তনে ফিতা কেটে পাসপোর্ট সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী। এসময় উপস্থিত ছিলেন পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক উত্তম কুমার দেব, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক গৌতম নারায়ন চৌধুরী ও পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিসহ পাসপোর্ট অফিসের সেবা গ্রহীতাবৃন্দ। উদ্বোধন শেষে জেলা প্রশাসক অফিসের সেবা গ্রহীতাদের কাছে পাসপোর্ট প্রাপ্তির বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং খোঁজ খবর নেন।


পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতিকে খুন জখমের অভিযোগ

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এডভোকেট খান মোঃ আলাউদ্দিনকে খুন জখমের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিন এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে খান মোঃ আলাউদ্দিন বলেন, গত ৩ ফেব্রুয়ারী হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে শহরের সাধনা পুল সংলগ্ন এডভোকেট ফারুক সরদারের চেম্বারে বসে সন্ত্রাসীরা তাকে (খান মোঃ আলাউদ্দিন) গালিগালাজ করে এবং খুন জখম করার হুমকি দেয়। এ বিষয়ে তিনি ঐ দিন রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে খান মোঃ আলাউদ্দিন বলেন, গত ১ ফেব্রুয়ারী পিরোজপুর জেলা আইনজীবীবিস্তারিত পড়ুন


পরীক্ষা পেছানোর দাবীতে

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষার্থীরা। সোমবার দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তরা বলেন, অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার মাঝেই অনার্স ৩য় বর্ষের পরীক্ষার রুটিন করা হয়েছে। এ কারণে যে সকল শিক্ষার্থীরা ৩য় বর্ষের মান উন্নয়ন পরীক্ষা দিতে চায় তাদের জন্য এটা প্রায় অসম্ভব হয়ে পরেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমানোর নামে ৮ মাসে এক বছরের কোর্স শেষ করা হচ্ছে। সেই কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের সকল বিষয়ের কোর্স শেষ না করেই পরীক্ষা দিতে হচ্ছে। অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা পেছানোরবিস্তারিত পড়ুন


পিরোজপুর মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের

বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

পিরোজপুর মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত, শেখ রাসেল পৌর পার্ক ভ্রমন ও বনভোজনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। কলেজ অধ্যক্ষ মিয়া মোঃ কাদিরুল মুকতাদিরের পরিচালনায় কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা গাজী শাহ জামান আলাউদ্দিন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন

মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কলেজ চত্ত্বরে এ ভবন উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। কলেজের অধ্যক্ষ আজীম-উল-হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সহকারী অধ্যাপক তপন কুমার হালদার, প্রভাষক জুলহাস শাহীন প্রমুখ।


মঠবাড়িয়ায় লবনাক্ততা দূরীকরণ প্লান্ট উদ্বোধন

জেলার মঠবাড়িয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় লবনাক্ততা দূরীকরণ প্লান্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কে. এম. লতিফ ইনষ্টিটিউশনের মসজিদ সংলগ্ন সুপেয় পানির এ প্লান্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। এ সময় উপন্থিত ছিলেন প্লানিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আরিফ আনার খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী জয়দেব কুমার দত্ত, উপ-সহকারী প্রকৌশলী আঃ সাত্তার খান লিটন, প্লান্টিং ডিভিশনের পরিচালক সৈয়দ একেএম কায়েস প্রমুখ। সহকারী প্রকৌশলী জয়দেব কুমার দত্ত জানান, প্রায় ৩৬ লাখবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় তিন মাদক বিক্রেতা গ্রেফতার

মঠবাড়িয়ায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলগী পাতাকাটায় অভিযান চালিয়ে রবিবার রাতে তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের শরীর তল্লাসী করে ৩০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হল, উপজেলার আঙ্গুলকাটা গ্রামের আবদুল হাই শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার (২৯), পাতাকাটা গ্রামের মৃতঃ ফজলুল হকের ছেলে জসিম (২১) ও একই গ্রামের ইউসুফ আলী মোল্লার ছেলে সুমন মোল্লা। মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, উপজেলার আলগী পাতাকাটা ২৩ নং সরকারি প্রাথমিক কিদ্যালয়ের সম্মুখ সড়কে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial