হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুরে ঐতিহ্যবাহী হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক। পরে প্রধান অতিথি জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সেখকে সম্মাননা স্মারক প্রদান করেন।
স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী জেলা শিক্ষা অফিসার, আবুল কাশেম মোঃ বুলবুল, পিরোজপুর টি টি কলেজের অধ্যক্ষ সামসুল হক ফকির, জেলা শিক্ষক সমিতির সভাপতি কাজী মজিবুর রহমান, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ মজনু তালুকদার, মোঃ আবুয়াল হোসেন খন্দকার, মোঃ গিয়াস উদ্দিন গাজী, মোঃ বেলায়েত হোসেন খান, থালিদা খানমসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
