প্রধান সূচি

Tuesday, January 30th, 2018

 

পিরোজপুরে আমন উৎপাদনে নতুন রেকর্ড

পিরোজপুরে এবার আমন চাল এর উৎপাদন অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। চলতি বছরে আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ১৪ হাজার ৪শ’ ১৮ মেট্রিক টন নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪শ’ ৩১ মেট্রিক টন যা লক্ষ্যমাত্রার চেয়ে ২০ হাজার মেট্রিক টন বেশি। পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলায় ১০ হাজার ২শ’ ১০ হেক্টরে ২০ হাজার ৩শ’ ৪২ মেট্রিক টন, ইন্দুরকানীতে ৫ হাজার ৪শ’ ৩৬ হেক্টরে ১১ হাজার ৩১ মেট্রিক টন, কাউখালীতে ৪ হাজার ৬শ’ ৫০ হেক্টরে ৮ হাজার ৯শ’ ৭ মেট্রিক টন,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ব্রান্ডিং বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে সদর উপজেলার জুজখোলা সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার হালদার, সিনিয়র সহকারী শিক্ষক রেহেনা আক্তার এবং সুব্রত দাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য কর্মকর্তা মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমুহের ব্রান্ডিং বিষয়ক একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কমিউনিটিবিস্তারিত পড়ুন


হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে ঐতিহ্যবাহী হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক। পরে প্রধান অতিথি জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন সেখকে সম্মাননা স্মারক প্রদান করেন। স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী জেলা শিক্ষা অফিসার, আবুল কাশেম মোঃ বুলবুল, পিরোজপুর টি টি কলেজের অধ্যক্ষ সামসুল হক ফকির,বিস্তারিত পড়ুন


পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও অভিভাবক সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুল মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক এমাদুল হক। সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে ৩য় শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ করে করে নেয় পুরাতন শিক্ষার্থীরা। দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকবৃন্দের অংশগ্রহনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ফাতেমা সুলতানা, হিমাংশু মজুমদার, শামিমা ইয়াসমিন। অভিভাবক সমাবেশ শেষে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ইসলামী আন্দোলনের শীতবস্ত্র বিতরণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার উদ্যোগে চরমোনাই পীরের পক্ষে মঙ্গলবার সকালে ভান্ডারিয়ার শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভান্ডারিয়াস্থ জেলা সংগঠনিক কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আবুল কালাম আযাদ, ইসলামী আন্দোলন ভান্ডারিয়া শাখার সভাপতি আলহাজ্ব বাদশা জোমাদ্দার, জয়েন্ট সেক্রেটারি ইকবাল সিকদার ও মাওলানা সোলাইমান মিয়া।


ইন্দুরকানীতে কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকের সাথে মতবিনিময়

ইন্দুরকানীতে ২০১৮ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভকেশনাল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের সাথে মত বিনিময় করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। মঙ্গলবার বিকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কেন্দ্র সচিবদের সাথে পরে স্থানীয় এফ. করিম আলিম মাদরাসা মিলনায়তনে কক্ষ পরিদর্শকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ.কে.এম আবুল খায়ের, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম, এসএসসি কেন্দ্র সচিব মোঃ রফিকুল ইসলাম, মাদরাসা কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ শাহআলম, এসএসসি ভকেশনাল কেন্দ্র সচিব ফোরকান উদ্দিন, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুলবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

স্বরূপকাঠিতে ভয়াবহ অগ্নিকা-ে পাঁচটি দোকান ঘর পুড়ে গেছে। সোমবার রাত আনুমানিক সাড়ে বারটার দিকে উপজেলার স্বরূপকাঠি পৌরসভাধীন পুরাতন লঞ্চঘাট এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে পোড়া দোকানগুলোর মধ্যে রয়েছে দু‘টি হোটেল ও তিনটি চায়ের দোকান। এতে আনুমানিক ১০ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিস ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। তারা প্রাথমিক ভাবে ধারনা করছেন আগুনের মূল সূত্রপাত হয়েছে হোটেলের চুলা থেকে। উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোঃ কামরুল হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দু‘ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরিবিস্তারিত পড়ুন


এন্টিবায়োটিকের অবাধ ব্যবহার

স্বাস্থ্য ঝুঁকিতে গ্রামের সাধারণ মানুষ

ভুল ধারনা নিয়ে অবাধ এন্টিবায়োটিকের ব্যবহারে দিন দিন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষ। সামান্য ঠান্ডা, সদির্, কাশি সহ শরীরে বড় ধরনের কোন রোগের উপসর্গ থেকে মানুষ অসুস্থতায় পড়ে অবাধে সেবন করছে এন্টিবায়োটিক। নিজ ইচ্ছা আবার কোন কোন ক্ষেত্রে গ্রামে বসা গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা নিয়ে কিছু অসেচতন ও দরিদ্র সীমার মানুষেরা নির্বিচারে শরীরে প্রবেশ করাচ্ছে অতিরিক্ত এন্টিবায়োটিক ঔষধ। গ্রাম্য হাটে বাজারে চেম্বার নিয়ে বসা কিছু অসাধু গ্রাম্য চিকিৎসক অতি মুনাফার আশায় সহজ সরল মানুষদের অযথা এন্টিবায়োটিক প্রেসক্রাইপড করে দিচ্ছে। আবার অনেকেই সামন্য সর্দিজ্বর, ঠান্ডা, কাশি নিয়ে দোকানে এসে স্ব-ইচ্চায়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় দুই মাদক বিক্রেতা গ্রেফতার

মঠবাড়িয়ায় থানা পুলিশ সোমবার রাতে উপজেলার টিকিকাটা মাদ্রাসার সামনের সড়ক থেকে শাহীন (২৮) ও নিজাম (৩৩) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃত শাহিনের কাছ থেকে ৩৭ পিচ ও নিজামের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাহীন উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের ধলু মিয়ার ছেলে ও নিজাম বেতমোড় গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, গ্রেফতারকৃত শাহীন ও নিজামের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরে পর মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


মঠবাড়িয়ায় এক বছরে ৪৩ জনের আত্মহত্যা

মঠবাড়িয়া উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে আত্মহত্যার প্রবণতা। স্কুল পড়–য়া ছেলে-মেয়েদের প্রেম, মান-অভিমান, বাল্য বিয়ে, দাম্পত্য কলহ, পরকীয়া, যৌতুক, দেনা, দারিদ্রতা, বন্ধ্যাতা, ও একাধিক বিয়েসহ নানা কারনে আত্মহত্যার সংখ্যা বেড়েই চলছে। চলতি বছরে মঠবাড়িয়া থানায় ৪৩টি আত্মহত্যার মামলা দায়ের হলেও প্রকৃতপক্ষে আত্মহত্যায় মৃত্যুর সংখ্যা আরও বেশি। কোন অভিযোগ না থাকায় অনেকেই আত্মহত্যার পর থানা পুলিশের আইনী ঝামেলা এড়াতে পারিবারিক ভাবে দাফন সম্পন্ন করে। মামলা সূত্রে জানা যায়, পৌর শহরের ব্যবসায়ী নিতাই কর্মকার (৫৫) এনজিওর ঋণ পরিশোধ করতে না পেরে চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। আমড়াগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial