পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত
পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও অভিভাবক সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুল মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক এমাদুল হক।
সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে ৩য় শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ করে করে নেয় পুরাতন শিক্ষার্থীরা। দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকবৃন্দের অংশগ্রহনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ফাতেমা সুলতানা, হিমাংশু মজুমদার, শামিমা ইয়াসমিন।
অভিভাবক সমাবেশ শেষে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী, কৃষি শিক্ষার শিক্ষক মনিমোহন হালদার, গণিত শিক্ষক বিমল চন্দ্র, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বিজ্ঞান বিভাগের সিমিন, নুর-ই-জান্নাত ইতু, প্রিয়তি মন্ডল, মরিয়ম রূপা, মানবিক বিভাগের সানজিদা রহমান প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
