ইন্দুরকানীতে কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকের সাথে মতবিনিময়
ইন্দুরকানীতে ২০১৮ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভকেশনাল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের সাথে মত বিনিময় করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। মঙ্গলবার বিকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কেন্দ্র সচিবদের সাথে পরে স্থানীয় এফ. করিম আলিম মাদরাসা মিলনায়তনে কক্ষ পরিদর্শকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ.কে.এম আবুল খায়ের, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম, এসএসসি কেন্দ্র সচিব মোঃ রফিকুল ইসলাম, মাদরাসা কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ শাহআলম, এসএসসি ভকেশনাল কেন্দ্র সচিব ফোরকান উদ্দিন, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির, সাধারণ সম্পাদক খান মোঃ নাসির উদ্দিন প্রমুখ। সভায় দূর্নীতি ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের পক্ষে সবাই মতপোষণ করেন।
