প্রধান সূচি

সারা শরীর জুড়ে টিউমার আক্রান্ত দেলোয়ার বাঁচতে চায়

দশ বছর বয়সে দেলোয়ার হোসেন মল্লিকের (২৮) মাথার পিছনে টিউমার ধরা পড়ে। অতি দরিদ্র পরিবারের সন্তান দেলোয়ারের অর্থাভাবে সু-চিকিৎসা হয়না। মানুষের কাছে হাত পেতে দশ বছর বয়সে বরিশাল মেডিকেলে প্রথম মাথায় অপারেশন করে টিউমার অপসারন করা হলেও দুরারোগ্য ব্যাধি পিছু ছাড়ে না। আস্তে আস্তে টিউমার তার সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারন করে। ঘাড় থেকে বিশাল আকৃতির টিউমার পীঠ হয়ে কোমরের নিচ অবধি ঝুলে যায়। সারা শরীরে ভয়াল টিউমারের বোঝা নিয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর সাথে লড়াই করে বেঁবে আছে দেলোয়ার।

মঠবাড়িয়া উপজেলার ছোটশৌলা গ্রামের অতিদরিদ্র কৃষক মালেক মল্লিকের ছেলে দেলোয়ারের পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হ্েচ্ছনা। এমন অবস্থায় অসুস্থ দেলোয়ারকে নিয়ে চরম বিপাকে পড়েছে তার পরিবার।

দেলোয়ারের কৃষক বাবা মালেক মল্লিক জানান, দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় দেলোয়ারের মাথার পিছনে প্রথম টিউমার আক্রান্ত হয়। দিনদিন টিউমারটি বড় হতে থাকলে মানুষের কাছে হাত পেতে বরিশালে অপরেশন করাই। ওই সময়েই শিশু দেলোয়ারের লেখাপড়া বন্ধ হয়ে যায়। অপরেশনের ক্ষত শুকাতে না শুকাতে সারা শরীর জুড়ে নতুন করে টিউমার ছড়িয়ে পড়ে। দীর্ঘ ১৮ বছরে ওই টিউমার ভয়াবহ আকার ধারন করে মাথার পিছন হতে হাঁটু অবধি ঝুলে পড়ে। অর্থ-কষ্টে দেলোয়ারের আর চিকিৎসা হয়না।

সম্প্রতি দেলোয়ারের পরিবার মানুষের কাছে হাত পেতে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের টিউমার বিশেষজ্ঞ ডা. মঞ্জুর রহমানের কাছে চিকিৎসা করান। চিকিৎসক জানিয়েছেন ধাপে ধাপে অপারেশনের মাধ্যমে দেলোয়ারের চিকিৎসা করা সম্ভব। এতে দীর্ঘ সময় ও অনেক অর্থের প্রয়োজন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এ ব্যায় বহুল চিকিৎসা করানো আকাশ ছোঁয়ার স্বপ্নের সমান। বর্তমানে দেলোয়ার চট্রগ্রামে এক নিকট আত্মীয়র বাসায় সু-চিকিৎসার আশায় অবস্থান করছে। চলতি মাসের ৩০ তারিখ হাসপাতালে ভর্তি করতে হবে তাকে। কিন্তু এমন অবস্থায় চিকিৎসার ন্যূনতম অর্থও জোগার করতে পারেনি পরিবারটি। ফলে অসুস্থ দেলোয়ারের হাসপাতালে ভর্তি ও চিকিৎসা অনিশ্চিত। দরিদ্র দেলায়ারের পরিবার প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবান সহৃদয় মানুষের কাছে চিকিৎসার অর্থের জন্য আকুল আবেদন জানিয়েছেন। যোগাযোগের ঠিকানা – মোঃ মালেক মল্লিক (টিউমার আক্রান্ত দেলোয়ারের বাবা), গ্রাম- ছোট শৌলা, ইউনিয়ন- মিরুখালী, উপজেলা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর। মোবাইল- ০১৭২৬১৫৬৯৮৯ ( বিকাশ নম্বর), ব্যাংক হিসাব নম্বর- ০২০০০০৮৮৭১১২৫, অগ্রণী ব্যাংক, মিরুখালী শাখা, মঠবাড়িয়া, পিরোজপুর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial