স্বরূপকাঠি গ্রন্থাগারের উদ্যোগে মেধা যাচাই ও চিত্রাংকন প্রতিযোগীতা
স্বরূপকাঠি নিজেদের অর্থায়নে একদল শিক্ষিত তরুন যুবকদের দ্বারা পরিচালিত ‘স্বরূপকাঠি গ্রন্থাগার’ এর উদ্যোগে মেধা যাচাই ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৫জন শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশগ্রহন করে। স্বরূপকাঠি গ্রন্থাগারের সভাপতি মো. গোলাম হাফিজ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। বিশেষ অতিথি হিসাবে বক্ত্যব্যে রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী বিধুভূষণ দত্ত, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেমায়েত উদ্দীন, প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত, কাউন্সিলর রতন দত্ত, সহকারী প্রোগ্রামার মো. বিল্লাহ হোসেন প্রমুখ। বক্ত্যেব্য শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
প্রসঙ্গত, সেচ্ছাসেবী তরুনদের দ্বারা পরিচালিত স্বরূপকাঠি গ্রন্থাগার বছরে বিভিন্ন জাতীয় দিবস সহ নানা সময়ে উপজেলার প্রতিবন্ধি, শীতার্থ ও গরীব দুখী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন সহ মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এরকম প্রতিযোগীতা আয়োজন করে থাকেন।
