প্রধান সূচি

Friday, January 26th, 2018

 

কেএম লতীফ-এ তৃতীয় বারের মত সভাপতি হলেন সেলিম মাতুব্বর

পিরোজপুরের মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয়ের সভা কক্ষে এক সভায় নির্বাচিত সদস্য, শিক্ষক মন্ডলীর সদস্যদের সম্মতিক্রমে তৃতীয়বারের সভাপতি নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী আজিজুল হক সেলিম মাতুব্বর। পরে এক পরিচিতি সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের নবাগত দাতা সদস্য অধ্যক্ষ আজীম-উল-হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাধারণ সদস্য সাবিনা ইয়াসমিন, লোকমান হোসেন খান, ফজলুল হক মনি, মাকসুদা আক্তার, বাদল কৃষ্ণ ওঝা, শিক্ষক মনিরুউজ্জামান প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


বাউবি’র এসএসসি পরীক্ষা

নাজিরপুরে কর্মকর্তাদের সহায়তায় চলছে নকলের মহোৎসব

নাজিরপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষায় কর্মকর্তাদের সহায়তায় চলছে নকলের মহোৎসব। আর এ নকলে সহায়তার প্রধান হোতা বাউবি’র ওই প্রোগ্রামের উপজেলা সদরের সিরাজুল হক সরকারী মাধ্যমিক বিদ্যালয় টিউটর কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান সরদার। গত ১২ জানুয়ারী শুরু হওয়া এ পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারী শেষ হবে। এক শিক্ষার্থী অভিভাবক পরিচয়ে কথা হলে ওই কেন্দ্রের নাহিদ নামের প্রথম বর্ষের এক পরীক্ষার্থী জানান, পরীক্ষায় নকলের সুযোগ করে দিতে প্রতি শিক্ষার্থীর কাছে ৫শ’ টাকা ও প্রবেশ পত্র বাবদ ৫শ’ টাকা করে আদায় করা হয়েছে। আর এ টাকা আদায়বিস্তারিত পড়ুন


সারা শরীর জুড়ে টিউমার আক্রান্ত দেলোয়ার বাঁচতে চায়

দশ বছর বয়সে দেলোয়ার হোসেন মল্লিকের (২৮) মাথার পিছনে টিউমার ধরা পড়ে। অতি দরিদ্র পরিবারের সন্তান দেলোয়ারের অর্থাভাবে সু-চিকিৎসা হয়না। মানুষের কাছে হাত পেতে দশ বছর বয়সে বরিশাল মেডিকেলে প্রথম মাথায় অপারেশন করে টিউমার অপসারন করা হলেও দুরারোগ্য ব্যাধি পিছু ছাড়ে না। আস্তে আস্তে টিউমার তার সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারন করে। ঘাড় থেকে বিশাল আকৃতির টিউমার পীঠ হয়ে কোমরের নিচ অবধি ঝুলে যায়। সারা শরীরে ভয়াল টিউমারের বোঝা নিয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর সাথে লড়াই করে বেঁবে আছে দেলোয়ার। মঠবাড়িয়া উপজেলার ছোটশৌলা গ্রামের অতিদরিদ্র কৃষক মালেক মল্লিকেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠি গ্রন্থাগারের উদ্যোগে মেধা যাচাই ও চিত্রাংকন প্রতিযোগীতা

স্বরূপকাঠি নিজেদের অর্থায়নে একদল শিক্ষিত তরুন যুবকদের দ্বারা পরিচালিত ‘স্বরূপকাঠি গ্রন্থাগার’ এর উদ্যোগে মেধা যাচাই ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৫জন শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশগ্রহন করে। স্বরূপকাঠি গ্রন্থাগারের সভাপতি মো. গোলাম হাফিজ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। বিশেষ অতিথি হিসাবে বক্ত্যব্যে রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী বিধুভূষণ দত্ত, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেমায়েত উদ্দীন, প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত, কাউন্সিলর রতন দত্ত, সহকারী প্রোগ্রামার মো. বিল্লাহবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial