প্রধান সূচি

স্বরূপকাঠীতে মানহীন গাইড বইতে সয়লাভ বাজার

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় মানহীন নোট-গাইড বই এ সয়লাভ হয়ে গেছে বইয়ের দোকানগুলো। বিনিময়ে কোম্পানীর প্রতিনিধিরা উপজেলার বিদ্যালয়গুলোর কিছু অসাধু শিক্ষকদের অর্থ ডোনেশন দিয়ে তাদের নির্ধারিত গাইড বই কিনতে প্ররোচিত করছে শিক্ষার্থীদের।

ডোনেশন নেয়া শিক্ষকরা নির্ধারিত ওইসব গাইড বই কেনার জন্য ক্লাশে ক্লাশে শিক্ষার্থীদের বলে দিচ্ছে। অভিবাবকরা চড়া মূল্য দিয়ে শিক্ষকদের বলে দেয়া ওইসব গাইড বই কিনতে হাঁফিয়ে উঠছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যার উপর নির্ভর করে আকার অনুযায়ী ডোনেশন দেয়া হচ্ছে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর অসাধু শিক্ষকদের। ২০ হাজার টাকা থেকে শুরু করে কোন কোন বিদ্যালয়ে এক লক্ষ টাকা পর্যন্ত গাইড বই বিক্রির জন্য অর্থ ডোনেশন দেয়া হচ্ছে। বিদ্যালয়ের উন্নয়নের নামে প্রতিষ্ঠানের অসাধু শিক্ষকরা কোম্পানির কাছ থেকে এসব অর্থ ডোনেশন নিচ্ছেন বলে জানা গেছে।

অভিযোগে, উপজেলার আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের নামে শিক্ষার্থীদের গাইড বই কিনতে প্ররোচিত করার জন্য একটি কোম্পানির কাছ থেকে ২০ হাজার টাকা অর্থ ডোনেশন নেন প্রধান শিক্ষক। বিনিময়ে বিদ্যালয়ের ক্লাশে ক্লাশে শিক্ষার্থীদের বলে দিয়ে ওই কোম্পানীর গাইড বই কিনতে প্ররোচিত করবেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডোনেশন নেয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম রফিকুল আলম বলেন, বিদ্যালয়ের উন্নয়নের জন্য গাইড বই কোম্পানীর কাছ থেকে ১৫ হাজার টাকা নেয়া হয়েছিল। টাকা ফেরৎ দিয়ে দেয়া হয়েছে। আমি আর কিছু বলতে পারবোনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, আমি এরকম একটা ঘটনা শুনেছি। তবে এসব কিছুই করতে দেয়া যাবেনা। আমরা অচিরেই অভিযানে নামবো। তাছাড়া শিক্ষার্থীদের গাইড বই কিনতে প্ররোচিত না করার জন্য প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বলে দিয়েছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial