Friday, January 19th, 2018
পিরোজপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পিরোজপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসএ টিভির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় পিরোজপুর প্রেসক্লাবের চত্ত্বরে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সুপার সালাম কবির। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব চত্ত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে একই স্থানে এসে শেষ হয়। এরপর এসএ টিভির থিমসং এর সাথে নৃত্য পরিবেশন করে এসএ টেলিভিশন দর্শক ফোরামের সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে মানহীন গাইড বইতে সয়লাভ বাজার
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় মানহীন নোট-গাইড বই এ সয়লাভ হয়ে গেছে বইয়ের দোকানগুলো। বিনিময়ে কোম্পানীর প্রতিনিধিরা উপজেলার বিদ্যালয়গুলোর কিছু অসাধু শিক্ষকদের অর্থ ডোনেশন দিয়ে তাদের নির্ধারিত গাইড বই কিনতে প্ররোচিত করছে শিক্ষার্থীদের। ডোনেশন নেয়া শিক্ষকরা নির্ধারিত ওইসব গাইড বই কেনার জন্য ক্লাশে ক্লাশে শিক্ষার্থীদের বলে দিচ্ছে। অভিবাবকরা চড়া মূল্য দিয়ে শিক্ষকদের বলে দেয়া ওইসব গাইড বই কিনতে হাঁফিয়ে উঠছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যার উপর নির্ভর করে আকার অনুযায়ী ডোনেশন দেয়া হচ্ছে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর অসাধু শিক্ষকদের। ২০ হাজার টাকা থেকে শুরু করে কোন কোন বিদ্যালয়ে এক লক্ষ টাকা পর্যন্ত গাইড বই বিক্রির জন্যবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগের আমলে কোন মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না …. শেখ হেলাল উদ্দিন এমপি
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের আমলে কোন মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না। দেশের প্রতিটি জেলাসহ গ্রামগঞ্জের অসহায় দরিদ্র মানুষদের হাতে শীববস্ত্র পৌছে দেয়া হবে। শুক্রবার বিকেলে বাগেরহাট পৌরসভা অডিটরিয়ামে পৌরসভা কর্তৃক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, প্রচন্ড শীত পড়েছে, শৌতপ্রবাহ চলছে এর মধ্যে বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান একটি মহাতি উদ্যোগ নিয়েছেন। আপনাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য তিনি পৌরসভার উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করছেন। আমি আরো সহযোগিতাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দলিত হরিজন অনগ্রসর গোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ
পিরোজপুরে জেলা প্রশাসন কর্তৃক প্রাপ্ত, দলিত হরিজন অনগ্রসর গোষ্ঠীর মধ্যে শুক্রবার বিকালে জেলা স্কাউট ভবনে শীতবস্ত্র বিতরণ করে দলিত পরিষদ পিরোজপুর জেলা শাখা। এ সময় দলিত পরিষদ, পিরোজপুর জেলা শাখার সভাপতি পান্না লাল দাস, সহ-সভাপতি দিলিপ দাস, মহিলা সম্পাদীকা ডলি রানী, সাধারণ সম্পাদক মোহন লাল দাস, কোষাধ্যক্ষ প্রদীপ দাস, প্রচার সম্পাদক রাজু দাস প্রমূখ উপস্থিত থেকে দলিত হরিজন অনগ্রসর গোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র তুলে দেন।
