প্রধান সূচি

পিরোজপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসএ টিভির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় পিরোজপুর প্রেসক্লাবের চত্ত্বরে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সুপার সালাম কবির।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব চত্ত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে একই স্থানে এসে শেষ হয়। এরপর এসএ টিভির থিমসং এর সাথে নৃত্য পরিবেশন করে এসএ টেলিভিশন দর্শক ফোরামের সদস্যরা।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট এম এ মান্নান, ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।

বক্তারা বলেন, অতি অল্প সময়ের মধ্যে এসএ টিভি অনেক সুনাম অর্জন করেছে। বিষয় ভিত্তিক সংবাদ, সাবলিল উপস্থাপনায় ইতিমধ্যেই এই স্যাটেলাইট চ্যানেলটি মানুষের মনে জায়গা করেছে।        এসএ টিভি তার অনুষ্ঠানমালা দিয়ে পাশ্চত্য সংস্কৃৃতি পাশ কাটিয়ে দেশীয় সংস্কৃতি বিকাশের চেষ্টা করে যাচ্ছে। তাদের এই চেষ্টা বেগবান থাকুক মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক হয়ে এগিয়ে চলুক এসএ টেলিভিশন।

আলোচনা শেষে কেক কাটেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।

মনোজ্ঞ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএনবি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মাহামুদ শুকুর, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি গৌতম নারায়ন রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ডেপুটি কমান্ডার এম এ ফিরোজ রব্বানি, এসএ টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান রাহাতসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ প্রতিনিধি। এছাড়া উপস্থিত ছিলেন এসএ পরিবহনের ব্রাঞ্চ ম্যানেজার রোকোনুজ্জামান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক শিরিনা আফরোজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial