প্রধান সূচি

সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যেই উন্নয়নমূলক কাজ করতে হবে …. মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, আমাদের অনেক সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। তবে তার মধ্য থেকেই আমাদের উন্নয়নমূলক কাজ করতে হবে।

জেলা পরিষদ সমগ্র জেলার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করার বিধিবিধান থাকলেও বাস্তবতা অনেক ভিন্ন। জেলা পরিষদের পাশাপাশি জেলায় সংসদ সদস্যবৃন্দ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজ পরিচালনা করে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় একই উন্নয়নমূলক প্রকল্প দুই তিনটি প্রতিষ্ঠান থেকে করা হয়। তবে এইভাবে যাতে কাজ না হয় সেদিকে খেয়াল রেখেই পিরোজপুর জেলা পরিষদ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, পিরোজপুরের উন্নয়নে দৃশ্যমান কাজ করা হবে। জেলা শহরসহ বিভিন্ন উপজেলা শহরে আধুনিক ট্রাফিক অ্যায়ল্যান্ড, জেলার প্রবেশদ্বার সমূহে গেট নির্মানসহ জেলার বধ্যভূমিগুলো সংরক্ষনে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবের সদস্যদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, প্রেসক্লাব সহ-সভাপতি শিরিনা আফরোজ, দপ্তর সম্পাদক খেলাফত হোসেন খসরু, প্রেসক্লাব সদস্য মিজানুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ পিরোজপুর প্রেসক্লাবের নিজস্ব জায়গায় নতুন ভবনের দোতালা নির্মান করে দেয়ার ঘোষনাসহ প্রেসক্লাবের উন্নয়নে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial