পিরোজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সড়ক ও জনপথ অধিদপ্তর পিরোজপুরে রাস্তার পাশে গড়ে উঠা পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনা দখলমুক্ত করার লক্ষে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
বৃহষ্পতিবার সকালে পিরোজপুর শহরের সিও অফিস থেকে শুরু করে পুরাতন বাসস্টান্ড পর্যন্ত রাস্তার দুই পাশের কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছয়মাস আগে গত বছরের ২৫ জুলাই একই এলাকায় অনুরূপ উচ্ছেদ অভিযানে চার শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আবারো তা গড়ে ওঠে।
অভিযান পরিচালনা করেন সড়ক জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্ট্রেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলাম ও পিরোজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী এস. কে আক্তার আলী।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় শুক্রবার থেকে ৫ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে পাড়েরহাট সম্মিলিত বালিকা বিদ্যালয়ের নবীন বরণ »
