প্রধান সূচি

সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের কমিটি গঠন

পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে পাইকগাছার সরল কালী বাড়ীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পরিষদের কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানকে সভাপতি ও পঞ্চানন মল্লিককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নলিনী কান্ত সানা, অধ্যাপক রনজিত কুমার মন্ডল, সহ-সম্পাদক নিহার রঞ্জন ভদ্র, কোষাধ্যক্ষ পঞ্চানন সানা, সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল আলী, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জয়শ্রী রায়, সদস্য মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ), অঞ্জলী রানী শীল, কাজী রিয়া, রিপন আহম্মেদ, আরজু খাতুন ও সুশান্ত বিশ্বাস। উল্লেখ্য, ২০০১ সালে সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ গঠনের পর থেকে মাসিক সাহিত্য আসর ও পরিষদের সাহিত্য শঙ্কলন কনকাঙ্কলী অনিয়মিত ভাবে প্রকাশিত হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial