Monday, January 15th, 2018
পিরোজপুরে মাদ্রাসা ও এতিমখানায় জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ
পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী আজ সোমবার রাতে শহরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের পিরোজপুর উপ-পরিচালক কাজী তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহরাব হোসেন, এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুম বিল্লাহসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্দুরকানীতে করাতকলে কেটে ইমামের মৃত্যু
জেলার ইন্দুরকানীতে স’মিলের করাতে লুঙ্গি পেচিয়ে এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের মোসলেম আলী আকনের ছেলে আবুল কালাম আকন (৪৫) উপজেলার চন্ডিপুর গ্রামের বটতলা এলাকায় ভাই ভাই করাতকলে গাছ কাটাতে যান। এ সময় মিল শ্রমিকদের সাথে তিনিও গাছ ধরে টেবিলের উপর তোলার সময় তার পরনের লুঙ্গি পেচিয়ে কোমড় থেকে ঘাড় পর্যন্ত করাতে কেটে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহত আবুল কালাম বটতলা বায়তুল হাসান জামে মসজিদের ইমাম। তিনি ৩ ছেলে ও ৪ মেয়ের জনক। ভাই ভাই করাত কলেরবিস্তারিত পড়ুন
পিরোজপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনব্যাপী কর্মবিরতি
সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা ও সরকারী পেনশন সুবিধার দাবিতে দুই দিনব্যাপী কর্মবিরতি পালন করছে পিরোজপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার সকাল থেকে পৌরভবনের সম্মুখে পিরোজপুর পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর সভার প্রকৌশলী আবু হানিফ, সদস্য সচিব বনি আমীন, পিরোজপুর পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জামাল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান, স্টোর কিপার মোঃ মাহবুবুর রহমান, আঃ সালাম, মোঃ মঈনুল, নজরুল প্রমুখ।
কাউখালীতে সাবেক মন্ত্রী মতিউর রহমানের স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত
বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রদুত,সচিব ও সাবেক যোগাযোগ মন্ত্রী এম. মতিউর রহমান এর স্মরণে সোমবার বিকেলে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে এক নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এম. মতিউর রহমান ছিলেন একজন সফল মন্ত্রী, কূটনীতিবিদ, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও একজন সৃজনশীল ব্যক্তিত্ব। তার সব কাজের লক্ষ্য ছিল সাধারণ মানুষের উপকার করা। কাউখালী উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত নাগরিক শোক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবীরের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সরকারী কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতা প্রদানের দাবীতে মঠবাড়িয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল সোমবার থেকে দুই দিন পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছে। পৌরসভা অফিস ভবনে তালা ঝুলিয়ে সোমবার সকাল থেকে পৌর ভবনের সামনে প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী দাবী আদায়ের লক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ কর্ম বিরতি পালন করবেন। এসময় পৌরসভার সচিব হারুন-অর-রশিদের সভাপতিত্বে দাবী বাস্তবায়নের লক্ষে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক, প্রধান হিসাব রক্ষক হাবিবুর রহমান, হিসাব রক্ষক মিজানুর রহমান মজনু, শাহ আলম, কর নির্ধারক নুরুজ্জামান, শিরিন আক্তার, কামরুন্নাহার ও পৌর কর্মচারী ইউনিয়ন নেতা শাহ আলম প্রমুখ।
চিতলমারীতে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রস্তুতি সভা
বাগেরহাটের চিতলমারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, শেরে বাংলা কলেজের অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম এ সোয়েল, প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মল্লিক, শৈলেন্দ্র নাথ বাড়ৈ, আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান প্রমূখ।
এলাকার উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে …. আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আমরা যে দলই করি না কেন এলাকার উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিবাদ, ফ্যাসাদ, ঝগড়া-ঝাটি থাকলে সে এলাকায় উন্নয়ন কাজ ব্যহত হয়। আপনাদের মাঝে ৩২ বছর আছি আর তাই আল্লাহর রহমতে এই দীর্ঘ সময় আপনারা এক থাকায় এলাকায় উন্নয়ন করা সম্ভব হয়েছে। বর্তমান সরকারের আমলে যে উন্নয়নের ধারা চলছে তা কেউ রোধ করতে পারবে না। বর্তমানে ভা-ারিয়ায় নদী ভাঙ্গন কবলিত এলাকায় এবং পৌর সভার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে এই উন্নয়নেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ফাতেমা শিশু নিকেতনের ১৮ বছরে পদার্পণ
পিরোজপুরে ফাতেমা শিশু নিকেতনের ১৮ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকাল ১১টায় হাসপাতাল সড়কের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিভিন্ন সাজে ও রঙিন প্লাকার্ড সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ নাসিমা আক্তারের নেতৃত্বে শোভাযাত্রায় প্লে-গ্রুপ থেকে তৃতীয় শ্রেণীর পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীসহ অভিভাবক, শিক্ষক-কর্মচারিরা অংশ নেয়। এ সময় রাস্তার দুপাশের উৎসুক জনতা হাত নেড়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানান।
সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের কমিটি গঠন
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে পাইকগাছার সরল কালী বাড়ীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পরিষদের কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানকে সভাপতি ও পঞ্চানন মল্লিককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নলিনী কান্ত সানা, অধ্যাপক রনজিত কুমার মন্ডল, সহ-সম্পাদক নিহার রঞ্জন ভদ্র, কোষাধ্যক্ষ পঞ্চানন সানা, সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল আলী, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জয়শ্রী রায়, সদস্য মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ), অঞ্জলী রানী শীল, কাজী রিয়া, রিপন আহম্মেদ,বিস্তারিত পড়ুন
পাইকগাছা পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের কর্মবিরতি
পাইকগাছা পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করা হয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ পেনশন/গ্রাচুইটি এর শতভাগ অর্থ বকেয়াসহ সরকারি কোষাগার থেকে প্রদানের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার সকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করা হয়। পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ও পৌর সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান, পৌর এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, মো. সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, এসএম ইমদাদুল হক, হেমেন্দ্রনাথ গাইন, মৃণাল কান্তি সানা, বিদ্যুৎ কুমার রায়, বিকাশ চন্দ্র ঘোষ, কবিতা রানী গাইন ওবিস্তারিত পড়ুন
