প্রধান সূচি

পাইকগাছা পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের কর্মবিরতি

পাইকগাছা পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করা হয়েছে। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ পেনশন/গ্রাচুইটি এর শতভাগ অর্থ বকেয়াসহ সরকারি কোষাগার থেকে প্রদানের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার সকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করা হয়।

পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ও পৌর সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান, পৌর এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, মো. সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, এসএম ইমদাদুল হক, হেমেন্দ্রনাথ গাইন, মৃণাল কান্তি সানা, বিদ্যুৎ কুমার রায়, বিকাশ চন্দ্র ঘোষ, কবিতা রানী গাইন ও তন্ময় মন্ডল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial