কচুয়ায় ঘাস ফড়িং সংগঠনের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
কচুয়ায় ‘মাদককে না বলুন, শিশু শ্রম, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ’ প্রতিরোধের লক্ষে উপজেলা “ঘাস ফড়িং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক” সংগঠনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কবিতা আবৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওয়ার্ল্ডভিশন কচুয়া এপির সহযোগিতায় শনিবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঘাস ফড়িং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সংগঠনের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম অসুস্থ্যতার কারনে সদস্য সচিব মীর আওসাফুর রহমান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, আওয়ামী লীগের সিনিয়র সভাপতি অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, উপাধ্যক্ষ এ এম নাজমুল হুদা মিয়া, প্রেসক্লাবের সভাপতি তুষার রায় রনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মুনিয়া সুলতানা, সাংবাদিক সমীর বরন পাইক, সাংবাদিক দিহিদার জাহিদুল ইসলাম বুলু, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক সুপার্থ কুমার মন্ডল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেখ সরোয়ার হোসেন, প্রধান শিক্ষক সলিল বরন পাইক, প্রধান শিক্ষক মন্ডল সমারেস চন্দ্র, শিক্ষক তপন কুমার সাহা, প্রধান শিক্ষক দেব দাস সাহা, প্রধান শিক্ষক কনিকা দাস, প্রধান শিক্ষক ঝর্না মন্ডল, সাংবাদিক আল আমিন খান সুমন, মোঃ রুম্মান, শিকদার সাইদুল ইসলাম, শিক্ষক তানিয়া আক্তারসহ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
