প্রধান সূচি

ইন্দুরকানীতে সাউদখালী চরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

জেলার ইন্দুরকানি উপজেলার সাউদখালী চরে দরিদ্র জেলে ও কৃষকের বসবাস। মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন ও দুর্গম যোগাযোগের কারণে চরবাসী সুযোগ সুবিধা বঞ্চিত। হাড়কাঁপানো শীতে এখনো শীতার্ত চরবাসী শীতবস্ত্র পাননি। মানবিক কারণে প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা সাউদখালী চরের দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেন।

শনিবার সকালে কঁচা নদী পাড়ি দিয়ে চরের দরিদ্র নারী ও পুরুষের হাতে কম্বল তুলে দেন বন্ধুসভার সদস্যরা। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বলগুলো বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, ইন্দুরকানি কলেজের গভার্নিং বডির সদস্য মুনিরুজ্জামান সিকদার,   সাংবাদিক আজাদ হোসেন, বালিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াকুব আলী, প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি এ কে এম ফয়সাল প্রিন্স, পিরোজপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক তানজীল আহমদ শুভ, বন্ধু আসিফ শাহরিয়ার প্রাইম, সাজ্জাদুল আলম প্রমুখ।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial