প্রধান সূচি

স্বরূপকাঠির সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে যৌতুক মামলা

স্বরূপকাঠি উপজেলার জলাবাড়ি ইউনিয়নের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও কামারকাঠি গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ হুমায়উন কবিরের বিরুদ্ধে ৫ লাখ টাকা যৌতুক দাবী ও নারী নির্যাতনের অভিযোগে মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী মোসাঃ রুমা বেগম। গত ৯ জানুয়ারী পিরোজপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনজন বর্তমান ইউপি সদস্যকে স্বাক্ষী হিসেবে রাখা হয়েছে। বিজ্ঞ বিচারক আগামী ২৫ ফেব্রুয়ারীর মধ্যে মামলাটির তদন্ত করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রতিবেদন  দাখিলের নির্দেশ দিয়েছেন।

রুমা বেগম তার অভিযোগে জানান, তার স্বামী হুমায়াুন কবির পাঁচ লাখ টাকা যৌতুক দাবী করে বিভিন্ন সময় তাকে নির্যাতন করত। হুমায়উনের দাবীকৃত টাকা রুমা বেগম বাবার কাছ থেকে এনে দিতে না পারায় তাকে তার পিত্রালয়ে ফেলে রাখা হয়েছে। উপায় অন্ত না পেয়ে রুমা বেগম আদালতের দারস্থ হয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial