প্রধান সূচি

মঠবাড়িয়ায় ধরা পড়া অজগরটি মাঝেরচরে অবমুক্ত

মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদী তীরবর্তী খেজুরবাড়িয়া গ্রামের ধানক্ষেত থেকে আট ফুট লম্বা একটি অজগর স্থানীয় কৃষকদের হাতে ধরা পড়ে। পরে বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট বন কর্তৃপক্ষের মাধ্যমে অজগরটিকে মাঝেরচরের জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

জানাগেছে, বুধবার বিকেলে স্থানীয় কৃষকরা ক্ষেতের ধান কাটতে গিয়ে অজগরটিকে দেখতে পেয়ে আটক করে। পরে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে অজগরটিকে থানায় নিয়ে আসলে বন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা মোঃ শামসুল কবির বলেন, বলেশ্বর নদী তীরবর্তী এলাকাসহ বিভিন্ন গ্রামে প্রায়ই অজগর সাপ জনতার হাতে ধরা পড়েছে। সুন্দরবনে খাদ্যাভাব ও বাসস্থান সংকট দেখা দেওয়ায় অজগর বনসংলগ্ন নদ ও লোকালয়ে চলে আসছে। আটক অজগরটিকে সুন্দরবন সংলগ্ন গহিন জঙ্গল মাঝেরচরে অবমুক্ত করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial