মঠবাড়িয়ায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক বণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শেষে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর।
এউএনও জিএম সরফরাজের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম, উপজেলা স¦াস্থ্য কর্মকর্তা ডা. বশির আহম্মেদ, পৌর সভার প্যানেল মেয়র তাহেরুন্নেসা, প্রধান শিক্ষক রুহুল আমীন, মোঃ নাছির উদ্দিন, মমিনিয়া মাদ্রাসার সুপার মাওলানা ওয়াহেদুজ্জামান শাহাজান, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমুখ।
