প্রধান সূচি

Thursday, January 11th, 2018

 

পিরোজপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পিরোজপুরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মিলিত হয়। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করার সাথে সাথে পায়রা উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এমবিস্তারিত পড়ুন


কাঠালীয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী ভান্ডারিয়ায় খুন

ভান্ডারিয়ায় প্রতিপক্ষের হাতে দুর্ধর্ষ সন্ত্রাসী রাসেল খান (৩২) খুন হয়েছে। সে কাঠালীয়া উপজেলার বলতলা গ্রামের মৃত আব্দুল বারেক খানের ছেলে। খুনের ঘটনা নিশ্চিত করে ভান্ডারিয়া থানার ওসি মোঃ শাহাব উদ্দীন জানান, বুধবার দিন গত রাত নয়টার দিকে ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের পুর্ব মাটিভাঙ্গা গ্রামে আব্দুল জলিল হাওলাদারের বাড়ির সামনের ইটের রাস্তায় রাসেল খানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে ভান্ডারিয়া থানায় আনা হয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, ঝালকাঠী জেলার কাঠালীয়া উপজেলার বলতলা গ্রামের (ভান্ডারিয়া উপজেলা সীমান্তে) বাসিন্দা মৃত আব্দুল বারেক খানের ৩ ছেলে, তারা সবাইবিস্তারিত পড়ুন


সংসদ ভবনে সাবেক মন্ত্রী এম. মতিউর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাবেক মন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য এম. মতিউর রহমানের প্রথম জানাজা বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। জানাজার আগে এম মতিউর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধীদলীয় নেতার পক্ষে মোহাঃ মামুনুর রশিদ এমপি মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। জানাজায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন। আগামীকাল ১২ জানুয়ারী শুক্রবার বাদবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে দুঃস্থ কল্যান সংস্থার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইন্দুরকানীতে পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর দুঃস্থ কল্যান সংস্থার মাধ্যমে তিন শতাধিক শীতার্ত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাস ষ্টান্ডে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার, সহ-সভাপতি ও ইউ’পি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, কাওসার আহম্মেদ দুলাল, যুগ্ন সম্পাদক মহসিন হোসেন মধু, দুঃস্থ কল্যান সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, প্রশাসনিক কর্মকর্তা কাজী মোতাহার হোসেন, উপজেলা জেপি নেতা মোশারফ হোসেন, মাহমুদ সেলিম, মহিলা জেপির সাধারণ সম্পাদিকা রাজিয়াবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে অগ্নিকান্ড

কৃষকের বসতঘরসহ ৫ গরু পুড়ে ছাই ॥ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

ইন্দুরকানীতে অগ্নিকান্ডে এক কৃষকের বসতঘর ও গোয়ালঘরসহ ৫টি গরু পুড়ে ছাই হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার চরণী পত্তাশী গ্রামের কৃষক আঃ রশিদ তালুকদারের গোয়াল ঘরে তাপ বৃদ্ধির জন্য পাত্রে রাখা আগুন থেকে আগুন লেগে গোয়ালঘর ও পার্শ্ববর্তী বসতঘর একেবারে পুড়ে যায়। এসময় গোয়ালে থাকা ১০টি গরুর মধ্যে ৪টি পুড়ে মারা যায় এবং অপর ৬টি গুরুতর দগ্ধ হয়। বসতঘরে থাকা নগদ ৬ হাজার টাকা, ৩ হাজার সুপারি, ৫০ মন ধান ও প্রয়োজনীয় আসবাবপত্র সহ সকল বস্ত্র পুড়ে ছাই হয়েবিস্তারিত পড়ুন


যুবলীগ নেতা স্বপন শীল হত্যা মামলায়

ইন্দুরকানীতে বিএনপির সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে

ইন্দুরকানীতে যুবলীগ নেতা স্বপন শীল হত্যা মামলায় ৪ বছর পর বিএনপির সভাপতিসহ ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার পিরোজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাইফুজ্জামানের আদালতে ইন্দুরকানী উপজেলা বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, বিএনপি নেতা মোঃ জাকির হোসেন, নুরুজ্জামান ফরাজী, মিরাজ সিকদার, ওবায়দুল শেখ, রবিউল ইসলাম সহ ১০ নেতাকর্মী হাজির হলে আদালত শুনানি শেষে তাদের জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠায়। গত ২০১৩ সালের ২৭ শে নভেম্বর ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে বিক্ষিপ্ত হামলায় ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা স্বপন শীল আহত হয়। পরেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

ইন্দুরকানীতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ইন্দুরকানী এম. ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফ্রান্সের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলায় উপজেলা প্রশাসনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৬টি স্টল স্থান পেয়েছে। এর আগে মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহামুদুল হক দুলাল, সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

সরকারের দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে স্বরূপকাঠিতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। স্বরূপকাঠি উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ওই মেলার কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির, ভাইস চেয়ারম্যান মোঃ লাভলু আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. তানভির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার প্রমুখ। মেলায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের স্টল সাজিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তিবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠির সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে যৌতুক মামলা

স্বরূপকাঠি উপজেলার জলাবাড়ি ইউনিয়নের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও কামারকাঠি গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ হুমায়উন কবিরের বিরুদ্ধে ৫ লাখ টাকা যৌতুক দাবী ও নারী নির্যাতনের অভিযোগে মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী মোসাঃ রুমা বেগম। গত ৯ জানুয়ারী পিরোজপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ওই মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনজন বর্তমান ইউপি সদস্যকে স্বাক্ষী হিসেবে রাখা হয়েছে। বিজ্ঞ বিচারক আগামী ২৫ ফেব্রুয়ারীর মধ্যে মামলাটির তদন্ত করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রতিবেদন  দাখিলের নির্দেশ দিয়েছেন। রুমা বেগম তার অভিযোগে জানান, তার স্বামী হুমায়াুন কবির পাঁচ লাখ টাকা যৌতুক দাবী করে বিভিন্ন সময়বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ধরা পড়া অজগরটি মাঝেরচরে অবমুক্ত

মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদী তীরবর্তী খেজুরবাড়িয়া গ্রামের ধানক্ষেত থেকে আট ফুট লম্বা একটি অজগর স্থানীয় কৃষকদের হাতে ধরা পড়ে। পরে বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট বন কর্তৃপক্ষের মাধ্যমে অজগরটিকে মাঝেরচরের জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। জানাগেছে, বুধবার বিকেলে স্থানীয় কৃষকরা ক্ষেতের ধান কাটতে গিয়ে অজগরটিকে দেখতে পেয়ে আটক করে। পরে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে অজগরটিকে থানায় নিয়ে আসলে বন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা মোঃ শামসুল কবির বলেন, বলেশ্বর নদী তীরবর্তী এলাকাসহ বিভিন্ন গ্রামে প্রায়ই অজগর সাপ জনতার হাতে ধরা পড়েছে। সুন্দরবনে খাদ্যাভাব ও বাসস্থান সংকট দেখা দেওয়ায় অজগর বনসংলগ্ন নদবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial