প্রধান সূচি

পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতির চিত্র পাল্টে যাবে

বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের কাজ করছে। সরকার দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতু নির্মান করছে। বতর্মান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর কাজ যেভাবে দ্রুত করছে তাতে দ্রুততম সময়ের মধ্যে এ সেতুর নির্মান কাজ শেষ হবে। আর পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতির চিত্র পাল্টে যাবে।
তিনি বলেন, এক সময় আমি নিজে ঢাকা গিয়েছি ৩৩ ঘন্টায়। আর এখন মাত্র ৬/৭ ঘন্টায় ঢাকা যাওয়া যায়। পদ্মা সেতু চালু হলে পিরোজপুরের মানুষ মাত্র ৪ ঘন্টায় ঢাকা যেতে পারবে।
পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতি সন্তান মো. নাসির উদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিযুক্ত হওয়ায় পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আজ বুধবার রাতে তাঁকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী।
বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, জেলা শিল্পকলা একাডেমী’র সম্পাদক জিয়াউল আহসান গাজী, ডেইলী অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক জহিরুল হক টিটু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক খেলাফত হোসেন খসরু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার মো. মোহসিন হোসেনসহ সরকারী কর্মকর্তা ও প্রেসক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য সচিব বলেন, আমাদের উন্নয়নের দিকে, প্রগতির দিকে আগাতে হবে। জঙ্গিবাদ, মৌলবাদকে ঘৃণা করতে হবে। সারাদেশের সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড ঘোষণা কথা জানিয়ে তথ্য সচিব বলেন, সাংবাদিকদের অর্থনৈতিকভাবে স্বাভলম্বি করার জন্য সরকার অচিরেই ওয়েজবোর্ড ঘোষণা করতে যাচ্ছে। তিনি বলেন, পিরোজপুরের সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল থেকে সহায়তা দানের ব্যবস্থাসহ পিআইবি’র মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ সময় তিনি পিরোজপুর প্রেসক্লাব ভবন নির্মানের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে তথ্য সচিব ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর প্রেসক্লাবকে একটি ল্যাপটপ উপহার দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial