প্রধান সূচি

বাগেরহাটে মহাসড়কের পাশের শতাধিক অবৈধ স্থপনা উচ্ছেদ

বাগেরহাটে মহাসড়কের দুই পাশের অবৈধ দখলদারদের রুখতে অভিযান শুরু করেছে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার সকাল ১০টা থেকে জেলার ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড় থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের দুই পাশের অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা ভেঙ্গে  ফেলা হয়।

অভিযান পরিচালনাকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এষ্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলাম, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদসহ সড়ক ও জনপথ বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী মহাসড়কের দুই পাশের জায়গা দখল করে রেখেছিল। এর ফলে প্রায়ই র্দূঘটনার শিকার হয়ে সাধারণ মানুষ হতাহতের শিকার হচ্ছিল। এ অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে ইতিমধ্যেই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তর সড়কের দুই পাশে সীমনা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্ন দিয়ে দেয় এবং অভিযানের এক সপ্তাহ আগে থেকেই মাইকিং করে অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial