প্রধান সূচি

Tuesday, December 26th, 2017

 

স্বরূপকাঠীতে এইচএসসি’র ফরম ফিলাপে চলছে গলা কাটা ফি আদায়

শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বাড়তি ফি আদায় করা হচ্ছে। বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃক ঘোষিত এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপে নিয়মিত মানবিক শাখার জন্য ১ হাজার ৯০৫ টাকা, বিজ্ঞানে ২ হাজার ৩২৫ টাকা এবং ব্যবসা শাখার জন্য ১ হাজার ৯০৫ টাকা আদায়ের নির্দেশ রয়েছে। কিন্তু উপজেলার প্রতিটি কলেজেই বোর্ড নির্ধারিত এই ফি ছাড়াও জনপ্রতি শিক্ষার্থীদের কাছ থেকে দেড় হাজার থেকে দুই হাজার টাকা করে বেশি আদায় করা হচ্ছে। আবার কোন কলেজ টেষ্ট পরীক্ষায় দুই থেকে চার বিষয়ে অনুত্তীর্ন শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়বিস্তারিত পড়ুন


চিতলমারীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে ৪৭তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম এ শোয়েল’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা জাইকা ফ্যাসিলিটেটর নুরন্নাহার খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু। এ সময়বিস্তারিত পড়ুন


বাগেরহাটে শিক্ষার গুণগতমান ও নৈতিকতা বিষয়ে মতবিনিময় সভা

বাগেরহাটে শিক্ষার গুণগতমান ও নৈতিকতার উন্নয়নে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) ড. মোল্লা জালাল উদ্দিন। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অভিজিৎ বসু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর টি এম জাকির হোসেন, প্রফেসর মোজাফ্ফর হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান এবং কলেজ অধ্যক্ষবৃন্দ অংশ নেন। এসময়ে শিক্ষদেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মহাসড়কের পাশের শতাধিক অবৈধ স্থপনা উচ্ছেদ

বাগেরহাটে মহাসড়কের দুই পাশের অবৈধ দখলদারদের রুখতে অভিযান শুরু করেছে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার সকাল ১০টা থেকে জেলার ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড় থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের দুই পাশের অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা ভেঙ্গে  ফেলা হয়। অভিযান পরিচালনাকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এষ্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলাম, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদসহ সড়ক ও জনপথ বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial