চিতলমারীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বাগেরহাটের চিতলমারীতে ৪৭তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম এ শোয়েল’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা জাইকা ফ্যাসিলিটেটর নুরন্নাহার খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শৈনেন্দ্র নাথ বাড়ৈ, মৃনাল কান্তি মিস্ত্রী, প্রভানন্দ বালা, সমাজসেবক নাইমুল ইসলাম খান নোমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রভাষক প্রদীপ মন্ডলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
