বাগেরহাটে শিক্ষার গুণগতমান ও নৈতিকতা বিষয়ে মতবিনিময় সভা
বাগেরহাটে শিক্ষার গুণগতমান ও নৈতিকতার উন্নয়নে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) ড. মোল্লা জালাল উদ্দিন।
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অভিজিৎ বসু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর টি এম জাকির হোসেন, প্রফেসর মোজাফ্ফর হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান এবং কলেজ অধ্যক্ষবৃন্দ অংশ নেন।
এসময়ে শিক্ষদের কোচিং বাণিজ্যে জড়িয়ে পড়া, প্রশ্ন ফাঁসসহ বিভিন্ন নৈতিক অবক্ষয় রোধে ও শিক্ষার গুণগতমান উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা হয়।
