দক্ষিণাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে
ভাণ্ডারিয়ায় গড়ম পোষাক কিনতে ফুটপাতের দোকানে নিম্ন আয়ের মানুষের ভীড়
ভাণ্ডারিয়ায় ফুট পাতের দোকান গুলোতে গড়ম পোষাক কিনতে উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। শুক্রবার বিকেলে ভা-ারিয়া পৌর শহরের প্রাণকেন্দ্র স্থানীয় শহীদ মিনার সংলগ্ন রিজার্ভ পুকুর পাড়, শের ই বাংলা সড়কের দশআনি পুকুরপার সংলগ্ন ফুটপাত, হক মার্কেট ছাড়াও শহরের প্রধান প্রধান সড়কের বিভিন্ন স্থানে ভাসমান ফুটপাতের দোকান ঘুরে দেখা গেছে নিম্ন আয়ের মানুষ ছাড়াও অধিকাংশ মানুষ ই শিশু ও বৃদ্ধদের জন্য হাত, পা মোজা, কান টুপি, মাপলার ছাড়াও নিজেদের এবং পরিবারের অন্য সদস্যদের জন্য প্রয়োজনীয় গড়ম পোষাক কিনতে ভীড় জমিয়েছে।
ঋতু প্রক্রিয়ায় পৌষ ও মাঘ এ দু মাস হলো শীতকাল । পৌষের শুরুর দিকেই গ্রামীণ জনপদে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। আর তাই শীত নিবারনের জন্য গড়ম পোষাক কিনছে মানুষ। শুধু পৌর শহরে ই নয় উপজেলার বিভিন্ন হাট বাজারেও দেখা গেছে এ চিত্র। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় বিকেল থেকে সন্ধ্যা রাত প্রর্যন্ত চলে বেচা কেনা। ফুটপাতের ওই সব দোকানিরা জানান, সকালের দিকে গ্রামাঞ্চল থেকে যারা বাজারে আসে তারা তখন ই তাদের যা প্রয়োজন তা কিনে নিয়ে যায়। দামে একটু সস্তা থাকায় বিকেল গড়িয়ে সন্ধ্যারাতে স্থানীয়রা তাদের পরিবারের শিশু,বৃদ্ধ ছাড়াও নিজেদের জন্য এসব পোষাক কিনে থাকেন। নিন্ম আয়ের মানুষ ছাড়াও অনেক নিন্ম মধ্যবিত্ত পরিবারের পরিবারের সদস্যদেরও গড়ম পোষাক কিনতে দেখা গেছে দোকান গুলোতে। আর যাদের সামর্থ বেশি তারা বড় বড় দোকান থেকে কিনছে তাদের প্রয়োজনীয় গড়ম পোষাক।
এদিকে প্রতি বছরই দুঃস্থ্যকল্যাণ (ডিকেএস) নামের বে-সরকারি সংস্থা শীতের সিজনে জেলার ভা-ারিয়া-কাউখালী ও ইন্দুরকানী উপজেলার সকল ইউনিয়নে শীত বস্ত্র কম্বল বিতরণ করে থাকেন। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানান পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী জানান, বঙ্গোপসাগরের শাখা কচাঁ ও পোনা নদী বেষ্টিত এলাকা হওয়ায় এ অঞ্চলে শীতের তীব্রতা একটু বেশি থাকে অন্যান্য স্থানের চেয়ে। তবে সরকারি ভাবে কিছু কম্বল দরিদ্রদের জন্য বিতরণ করা হয়ে থাতে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। উর্দ্ধতন কতৃপক্ষ যদি নদী বেষ্টিত এ অঞ্চলের দরিদ্র ও অতি দ্ররিদ্রদের কথা বিবেচনা করে সরকারি বরাদ্ধ বাড়ায় তা হলে এসব মানুষ উপকৃত হবে।
